চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মজিদের সেঞ্চুরিতে লিডের পথে ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 06, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

রাজিন সালেহর বিদায়ী ম্যাচে সিলেটের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছে ঢাকা ডিভিশন। প্রথম ইনিংসে রাজিনদের করা ২৩৮ রানের জবাবে দ্বিতীয় দিন ৪ উইকেটে ২৩৬ তুলেছে ঢাকা। ঢাকার ওপেনার আব্দুল মজিদ ১০৪ রানের ইনিংস খেলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন।

জাতীয় লিগের এই ম্যাচে কক্সবাজারে সোমবার টস জিতে আগে ব্যাট করতে নামে সিলেট। দলটি ৬ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম দিন শেষ করে। সেখান থেকে আর ১৮ রান তুলতে মঙ্গলবার গুটিয়ে যায়। রাজিন সালেহ আগের দিন ২০১ বলে ৬৭ রান করেন।

ঢাকার শুরুটা ভালো না হলেও মজিদের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়তে সক্ষম হয়। ২১৬ বলে ১০৪ করেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। আটটি চার এবং পাঁচটি ছয়ে নিজের ইনিংস সাজান তিনি। এরপর রকিবুল হাসান করেন ৪০, শুভাগত হোম ফেরেন ৩০ রানে।

সিলেটের এনামুল হক জুনিয়র দুটি ও ইমরান আলী এবং শাহনুর রহমান একটি করে উইকেট নেন।

অন্য ম্যাচে রংপুর ডিভিশন খুলনার থেকে এখনো ১৩৫ রানে পিছিয়ে আছে। মঙ্গলবার দলটি ৪ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শেষ করে।

রংপুরের কেউ অর্ধশতকের দেখা পাননি। সর্বোচ্চ স্কোরার মেহেদী মারুফ। ১৩৮ বলে ৪২ করেন তিনি। সোহরাওয়ার্দী শুভ অপরাজিত আছেন ৩৫ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন তানভীর হায়দার (৫*)।

খুলনার আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, আল-আমিন হোসেন এবং আব্দুল হালিম একটি করে উইকেট নেন।

Tags: জাতীয় লিগ-২০১৮
Previous Post

চীনে বসেছিল ‘আপামা’র বার্ষিক সভা

Next Post

‘বাপ-বেটার জন্মদিন একই দিনে, চাপে থাকেন মা!’

Next Post

‘বাপ-বেটার জন্মদিন একই দিনে, চাপে থাকেন মা!’

রিটার্নিং অফিসার-নির্বাচন কমিশন-ভোটের অধিকার

নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তফ্রন্টের বৈঠক শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT