চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার রাতে লন্ডনে ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 22, জুন 2019
in বিনোদন
A A

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। বাংলাদেশে মুক্তির অনুমতি না পেলেও ছবিটি রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভালের মতো দাপুটে চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। আর এবার ছবিটি দেখানো হবে লন্ডন চলচ্চিত্র উৎসবে।

বাগরি ফাউন্ডেশন লিফ (LIFF) ফেস্টিভালের অধীনে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। লন্ডনে চলচ্চিত্র উৎসবটির পর্দা উঠেছে বৃহস্পতিবার (২০ জুন) থেকে, চলবে ২৯ জুন পর্যন্ত। বার্মিংহামে চলচ্চিত্র উৎসবটির পর্দা উঠবে শুক্রবার (২১ জুন) থেকে, চলবে ১ জুলাই পর্যন্ত এবং ম্যানচেস্টারে উৎসব শুরু হবে ২৬ জুন থেকে, চলবে ২৯ জুন পর্যন্ত।

এরমধ্যে লন্ডনে আসছে মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ৮ টায় রয়েছে ফারুকীর ‘শনিবার বিকেল’-এর শো এবং তার দুদিন পর বৃহস্পতিবার (২৭ জুন) ছবিটি দেখানো হবে।  এবং ম্যানচেস্টারে ছবিটি দেখানো হবে ২৯ জুন সন্ধ্যা ৬টায়। এমন তথ্যই জানা গেছে বাগরি ফাউন্ডেশন লিফ-এর ওয়েব সাইট থেকে।

লন্ডনের দুটি শো’তে অংশ নিবেন মোস্তফা সরয়ার ফারুকী। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ২৩ জুন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এই প্রদর্শনীতে তার সাথে উপস্থিত থাকবেন নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি, গাউসুল আলম শাওন ও ‘শনিবার বিকেল’-এর জার্মানি অংশের প্রযোজক আন্না ক্যাচকো।

লন্ডনে অবস্থানরত বাঙালি দর্শকদের উদ্দেশ্যে ফারুকী ও তিশা আহ্বান জানান, যারা ‘শনিবার বিকেল’ নিয়ে আগ্রহী তারা যেন ২৫ জুন বারবিকান আর্ট সেন্টার এবং ২৭ জুন জেনোসিস সিনেমা হলে উপস্থিত থাকেন।

ফারুকী জানান, লন্ডনে দুটি শো শেষে দর্শকদের সাথে সরাসরি প্রশ্নোত্তরপর্বে অংশ নিবেন তারা।

এরপর লন্ডন থেকে জার্মানের মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা করবেন ফারুকী। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনে লড়বে ‘শনিবার বিকেল’। মিউনিখ ফিল্ম ফেস্টিভালের ওয়েব সাইটে ঘুরে দেখা যায়, ‘সিনেকোপ্রো’ বিভাগে ফারুকীর ‘শনিবার বিকেল’ ছাড়াও প্রতিযোগিতা করছে চলতি বছরে কানের ‘ফিপরেসকি প্রাইজ’ জয়ী এলিয়া সুলেইমানের ‘ইট মাস্ট বি হেভেন’, ব্রাজিলিয়ান পরিচালক করিম আইনোজের ‘দি ইনভিজিবল লাইফ অফ ইউরিডাইস গুজমাও’ এবং সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া চলচ্চিত্র ‘গাজা’।

ওয়েব সাইটে আরো জানানো হয়, ২৭ জুন থেকে শুরু হওয়া মিউনিখ চলচ্চিত্র উৎসব চলবে ৬ জুলাই পর্যন্ত। এরমধ্যে ‘শনিবার বিকেল’-এর মোট চারটি স্ক্রিনিং হবে। জুনের ২৯ ও ৩০ তারিখ দুটি এবং জুলাইয়ের ১ ও ৪ তারিখ দুটি। সেই উৎসবে দর্শকের সাথে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিবেন নির্মাতা, এমনটা জানা ফারুকী।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। ‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

Tags: জার্মানজাহিদ হাসানতিশাপরমব্রতফারুকীলন্ডনলিড বিনোদন
Previous Post

শীর্ষ ঋণ খেলাপির তালিকায় যারা

Next Post

ব্যাটিং করার সময়ই ধোনির জন্য অবসরের ডাক!

Next Post

ব্যাটিং করার সময়ই ধোনির জন্য অবসরের ডাক!

খালেদার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT