চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার দুুপুরে ইমন-প্রসূন-সুমনের ‘অচেনা হৃদয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 27, এপ্রিল 2020
in বিনোদন
A A
অচেনা হৃদয় নাটকের দৃশ্য, ইমন ও প্রিয়াঙ্কা প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অচেনা হৃদয়’ ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শফিকুল ইসলাম খান মিঠু। ছবিটি মুক্তি পেয়েছিলো ২০১৫ সালে। রোমান্টিক-অ্যাকশন ধারার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন মিঠু।

ছবির তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, প্রসূন আজাদ ও ইমন। গ্রামীণফোনের সৌজন্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘অচেনা হৃদয়’ ছবিটি দেখতে পারবেন দর্শক।

প্রেম ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘অচেনা হৃদয়’। সুমন ও প্রসূন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সুমন একটু মাস্তান ধরনের ছেলে। কিন্তু নিজের ভালোবাসার কথা প্রসূনকে জানানোর মতো সাহস তাঁর নেই। একদিন বিশ্ববিদ্যালয়ে মারামারির সময় প্রসূনের সঙ্গে সুমনের চোখাচোখি হয়। মারামারি করতে দেখে সুমনের প্রতি প্রসূনের এক ধরনের ঘৃণা জন্মায়। সেই ঘৃণাকে কি সুমন ভালোবাসায় রূপান্তর করতে পারবেন?

প্রসূন ও সুমনের প্রথমদিকের ছবি ‘অচেনা হৃদয়’। এই ছবিতে আরো অভিনয় করেছেন শর্মীলি আহমেদ, রেহেনা জলি, সুব্রত, টাইগার রবি প্রমুখ। 

‘অচেনা হৃদয়’ সিনেমাতে গান থাকছে ছয়টি। সংগীত পরিচালনায় রয়েছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। সুকন্যা মজুমদার তিথির গাওয়া ‘মন আমার’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করেছেন সাদিয়া।

Tags: ইমনএবিএম সুমনগ্রামীণফোনচ্যানেল আইটাইগার রবিপ্রসূন আজাদলিড বিনোদন
Previous Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪৯৭ জন আক্রান্ত শনাক্ত, ৭ জনের মৃত্যু

Next Post

করোনাভাইরাস: আঁধার ঘুচুক, পরশ থাকুক হৃদয় ভরা

Next Post
ভারত থেকে কোভিড-১৯ সহায়তা গ্রহণের জন্য চ্যানেল আই অনলাইন রিপোর্টার।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: আঁধার ঘুচুক, পরশ থাকুক হৃদয় ভরা

শুভ্র ও রুক্মিণী শারমান জোশির নতুন ধারাবাহিকের ট্রেলার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে শারমান জোশির ‘বারিশ টু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT