চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার গণভবনে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 04, নভেম্বর 2018
in বাংলাদেশ, রাজনীতি
A A
সংলাপ-বাম গণতান্ত্রিক জোট

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের ধারাবাহিকতায় আসছে মঙ্গলবার গণভবনে ডাক পেয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের ১৬ জন নেতা ওই বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাওয়ার তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন জোটের সমন্বয়ক সাইফুল। ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত সংকট নিরসনের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়া হয় বাম গণতান্ত্রিক ঐক্য জোটের পক্ষ থেকে।

চিঠিতে তখন বলা হয়েছিল: ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত সংকট নিরসনকল্পে প্রধানমন্ত্রী বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে আগ্রহী জানতে পেরে আমরা কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রীর সুবিধামত স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে আমাদের জানালে জোটের নেতৃবৃন্দ সংলাপে অংশগ্রহণ করবে।’

মঙ্গলবারের সংলাপে অংশ নিতে যাওয়া ১৬ বাম নেতারা হচ্ছেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল।

এছাড়া আরও থাকছেন: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু ও সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুর রহমান বিশাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংলাপসেমি লিড
Previous Post

কত দূর যাবে বাংলাদেশ?

Next Post

‘শাহেনশাহ’ শাকিবের ‘প্রিয়া’ রোদেলা জান্নাত

Next Post

'শাহেনশাহ' শাকিবের 'প্রিয়া' রোদেলা জান্নাত

গ্রামীণ ক্রীড়ার সৌরভ ছড়িয়ে দেবে ‘কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT