চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কায় বাড়ি ও হোটেলে বাংলাদেশী হাজিদের খোঁজ

চকোর মালিথা by চকোর মালিথা
7:27 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

মসজিদ আল হারামের ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সৌদি সরকার। দেশটি এখনো নিহতদের পরিচয় প্রকাশ না করায় ডাটাবেস ধরে বাড়ি এবং হোটেলে গিয়ে বাংলাদেশী হাজীদের তথ্য সংগ্রহ করছে হজ মিশন, বাংলাদেশ দূতাবাস এবং হাব। তবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আশ্বস্ত করেছেন, বাংলাদেশী হাজীরা সুস্থ আছেন।

শুক্রবার রাতে পবিত্র কাবা শরীফের মসজিদ আল হারামের সংস্কারের কাজে থাকা ক্রেন পড়ে নিহত হন বিভিন্ন দেশের ১০৭ জন। আহতের সংখ্যা ২৩৮। সৌদি আরব নিহতদের তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি। ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ, তবে বলা হয়েছে ঝড়ের সময় ক্রেনের সঙ্গে গাছও ভেঙ্গে পড়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স অথরিটির ডিজি জেনারেল সোলায়মান আল আমীর গাছ ভেঙ্গে পড়ার তথ্যটি নিশ্চিত করেন।  

উদ্ধার কাজে নিয়োজিতরা জানিয়েছেন, নিহত বেশিরভাগের চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে কোনো বাংলাদেশীর নিহত হওয়ার খোঁজ পাওয়া যায়নি। আহত হয়েছেন ৪০ বাংলাদেশী।

ঘটনার পর পর ঢাকা থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সকালে তার সরকারি বাসভবনে হাব নেতাদের নিয়ে সৌদী আরবে অবস্থান করা বাংলাদেশী হাজিদের সঠিক তথ্য বের করতে জরুরি বৈঠক করেন ধর্মমন্ত্রী ।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বাংলাদেশের কেউ নিহত হয় নাই। আহত হয়েছে সামান্য। ছয় সাতজনকে আমরা আমাদের এ্যাম্বেসির লোকের মাধ্যমে খোজ খবর করে তাদের হাসপাতালে নিয়েছি, চিকিৎসা করিয়েছি। তাদের কোন মৃতের শঙ্কা নেই।

প্রাথমিক খোঁজ খবরের পর এখন বাড়ি এবং হোটেলে হোটেলে বাংলাদেশী হাজিদের খোঁজ নেয়া হচ্ছে। ধর্মমন্ত্রী বলেন, হাজী সাবদের যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তাদের সাথে যোগাযোগ করেছি। এই দেশে হাজীদের যারা আত্মীয় স্বজন আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে অভয়বাণী দিচ্ছি। তারা কেউ গুরুতর আহত না।

মক্কার হাসপাতাল গুলোতে আহতদের দেখে বাংলাদেশী শনাক্তসহ বিভিন্ন কাজ করছে হাবের ১০ সদস্যের একটি টিম। হাব এর মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, মন্ত্রী মহোদয় এবং আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় মনিটরিং করছি। আমাদের বাংলাদেশী হাজীদের কোন সমস্যা হচ্ছে কিনা। হাবের পক্ষ থেকে ওখানে টিম আছে।

এখন পর্যন্ত ৮৪ হাজার ৩শ জন বাংলাদেশী হজ করতে সৌদী আরব পৌঁছেছেন।

Tags: মক্কা ট্রাজেডিহজহজ ট্রাজেডিহাজী
Previous Post

ইংলিশ জায়ান্টরা মাঠে নামছে আজ

Next Post

টাঙ্গাইলে উপনির্বাচনে অংশ নেবেন কাদের সিদ্দিকী

Next Post

টাঙ্গাইলে উপনির্বাচনে অংশ নেবেন কাদের সিদ্দিকী

‘ক্রেনের সঙ্গে গাছও ভেঙ্গে পড়েছিলো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT