চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মইনুলের স্বাস্থ্যের অবস্থা জানাতে নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 08, নভেম্বর 2018
in আদালত
A A
ব্যারিস্টার মইনুল-স্বাস্থ্যগত অবস্থা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্যগত অবস্থা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রংপুরের কারা কর্তৃপক্ষ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপক্ষকে স্বাস্থ্যগত অবস্থার বিষয়টি হাইকোর্টকে অবহিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে রংপুর কারাগার থেকে মইনুল হোসেনকে অন্য কোনো জেলায় স্থানান্তরের করতে হলে যথাযথ নিরাপত্তা দিতেও নির্দেশ দেয়া হয়েছে।

মইনুল হোসেনের স্ত্রীর করা দু’টি রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রংপুর আদালত প্রাঙ্গণে মইনুল হোসেনের ওপর হামলার ঘটনায় তার নিরাপত্তা নিশ্চিতে নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে এবং নিজ খরচে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে তার স্ত্রীর করা দু’টি রিট আজ শুনানির জন্য উত্থাপন করা হয়।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সময়ের জন্য আবেদন করেন। এরপর আদালত শুনানির জন্য রোববার পরবর্তী দিন ধার্য করে আদেশ দেন।

আদালতে মইনুল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রহিম ও মাসুদ রানা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘একাত্তর জার্নাল’-এ রাজনৈতিক সংবাদের বিশ্লেষণে সাংবাদিক মাসুদা ভাট্টির করা এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’

ওই ঘটনায় রংপুরে করা মানহানির এক মামলায় গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

টকশোতে দেয়া বক্তব্যের ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত মইনুল হোসেনের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ২০টি মানহানির এবং ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা।

গত ৩ নভেম্বর মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কারাগারে পাঠানো হয়। এরপর ৪ নভেম্বর এ মামলায় মইনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর তাকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ওইদিন মইনুল হোসেনের আইনজীবী মাসুদ রানা বলেন, ‘রংপুর আদালতে নেয়ার সময় তাকে গাড়ি থেকে নামানোর পর পুলিশের ছত্রছায়ায় সরকারি দলের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে আহত করে।’

Tags: ব্যারিস্টার মইনুলব্যারিস্টার মইনুল হোসেনমাসুদা ভাট্টিসেমি লিড
Previous Post

খালেদাকে কারাগারে পাঠানোর পর যা বললেন ফখরুল

Next Post

খাশোগির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে সৌদি

Next Post
সৌদি আরব-সাংবাদিক-জামাল খাশোগি-ক্ষতিপূরণ

খাশোগির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে সৌদি

যেমন হবে স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT