চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয় পেও না, সবসময় পাশে আছি: আমজাদ হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 20, নভেম্বর 2018
in বিনোদন
A A

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। একাধিকবার জাতীয়ভাবে স্বীকৃত এই নির্মাতার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমানকে প্রধানমন্ত্রী তার অফিসে ডাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চ্যানেল আই অনলাইনকে সোহেল আরমান বলেন, প্রধানমন্ত্রীর পিএস খোরশেদ ভাইয়ের কলে সকালে ঘুম ভেঙেছে।

‘এই তো প্রেম’ ছবির পরিচালক সোহেল আরমান বলেন, তখন ফোনে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। দ্রুত চলে আসেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে মন্ত্রী মির্জা আজম সাহেবও সাহায্য করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য স্পেশাল পাশ দেওয়া হয়েছিল আমাদের। এজন্য অপেক্ষা করতে হয়নি। অবাক হয়েছি যে, প্রধানমন্ত্রী এতো আন্তরিক হয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তার সঙ্গে কথা বলে জেনেছি, সকালে পত্রিকায় দেখেছেন বাবার অসুস্থাতার খবর। তারপর গোল মার্কস করে রেখেছেন বাবার বিভিন্ন সংবাদগুলো। এরপর তিনি তার প্রটোকলকে নির্দেশ দেন, আমজাদ সাহেবের ছেলেদের ডাকো।

প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ হোক দেশ হোক চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিলাম। সব ধরণের দায়িত্ব তিনি নিয়েছেন। তার মমতামাখা কথা শুনে ও বাবার প্রতি আন্তরিকতা দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। তারপর প্রধানমন্ত্রী নিজ থেকে ওনার টেবিল থেকে টিস্যু দেন, চোখের পানি মোছার জন্য। তখন তিনি আমাদের উদ্দ্যেশ্যে বলছিলেন, ‘তোমরা কেউ ভয় পেও না, সবসময় তোমাদের পাশে আছি।’

সবাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। কিন্তু আমার বাবার ক্ষেত্রে উনি নিজেই ডেকেছেন। এটাই বাবার জন্য সবচেয়ে বড় কৃতিত্বের। কারণ, বাবাকে তিনি সম্মান দিয়েছেন। এজন্য তার কাছে কৃতজ্ঞা প্রকাশ করছি।

গত রবিবার সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সকাল সাড়ে ১০ টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসার দায়িত্বে থাকা নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শহিদুল্লাহ সবুজ জানান, আমজাদ হোসেনের ব্রেনে যে স্ট্রোক হয়েছে, সেটা রক্তনালী বন্ধ হওয়ার স্ট্রোক। এর আগে তার হার্টের রিদমে অসুবিধা ছিল। সেখান থেকে স্ট্রোকের উৎপত্তি হয়েছে, ব্রেনের দুপাশেই বড় রক্তনালী বন্ধ হওয়ার স্ট্রোক হয়েছে। এ অবস্থা থেকে বিপদ মুক্ত হওয়ার চান্স খুবই কম।

আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমী পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Tags: আমজাদ হোসেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদনসোহেল আরমান
Previous Post

বাংলাদেশ সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেখছেন ক্যারিবীয় কোচ

Next Post

বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ড

Next Post
রফিকুল ইসলাম

বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ড

নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT