চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয় ও মোহ বাড়াচ্ছে মানুষরূপী রোবট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 06, অক্টোবর 2018
in তথ্যপ্রযুক্তি
A A

নিস্তব্ধ দর্শকদের সামনে একজনের সঙ্গে কথা বলছে বাদামী চুলের সুন্দরী রোবট ইরিকা। সে বলছে, আপনি প্রকল্প ব্যবস্থাপনার উল্লেখ করেছেন, আপনি কি আমাকে আরও আরো বিস্তারিত বলতে পারেন?

নিয়োগকর্তার ভূমিকা পালনকারী ইরিকা কথোপকথন নাও বুঝতে পারে, কিন্তু তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ও সেই মূল শব্দগুলো ধরে ফেলতে পারে। রোবটকে আরও মানুষের মতো দেখতে করা বা তাদের কাজকর্ম আরও মানুষের মতো করে তোলা গেলেই তারা সহজে মানুষের জীবনের সঙ্গী হয়ে উঠবে।

এনডিটিভি জানায়, সম্প্রতি মাদ্রিদে অনুষ্ঠিত ইন্টেলিজেন্ট রোবটের ওপর বার্ষিক আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনে ঘটে এই ঘটনা।

ইরিকা এবং তার মতো অন্যরা হলো রোবোটিক্স গবেষণার একটি প্রধান কেন্দ্রবিন্দু। মানুষের মতো দেখতে রোবট আমাদের জীবনের সঙ্গী হয়ে উঠবে অচিরেই, এমনটি জানান সম্মেলনে উপস্থিত গবেষকরা।

ইরিকার মতো অন্য রোবটরাও জাপানে অভ্যর্থনাকারী হিসেবে কাজ করছে। দৈনন্দিন জীবনে রোবটদের ব্যবহার মানুষের কর্মসংস্থান যে কমিয়ে দেবে তা নিয়ে সংশয় নেই।

মানুষ আর রোবটের সম্পর্ক বিষয়ে কথা বলতে গিয়ে জাপানের মনোবিজ্ঞানী হিরোকো কামিদে বলেন, আজ হোক বা কাল, রোবট আর মানুষ একই সঙ্গে বাঁচবে পৃথিবীতে।

পরিবারে বা কর্মস্থলে রোবট ব্যবহার হলো ‘বহুমুখী মেশিনের মতো যে আলাপচারিতা করতেও সক্ষম’। বিষয়টি যে কতখানি বিপজ্জনক হতে পারে তা নিয়েই কথা বলেন ফ্রান্সের সিএনআরএস বৈজ্ঞানিক ইনস্টিটিউটের রোবোটিক্স বিভাগের প্রধান ফিলিপ সোর্স।

তিনি বলেন, মানুষ, কিন্তু আবার অতখানিও মানুষ নয়! কোন অজানা বা ভালো প্রোগ্রামিং না করা কাজ রোবট করতে পারবে না। তারা কাজ বন্ধ করে দেবে।

এই কারণে মানুষ “মানব দেহের মতো মলিকিউলার সিস্টেম সম্পন্ন” রোবট বেশি পছন্দ করছেন। উদাহরণস্বরূপ বস্টন ডাইনামিক্স এর তৈরি হিউম্যান রোবট অ্যাটলাস। এটি বিভিন্ন ধরণের পৃষ্ঠতলের উপর দৌঁড়াতে পারে, আবার উল্টো ডিগবাজিও দিতে পারে।

ভবিষ্যতে এসব রোবটের সম্ভাব্য ব্যবহারের শঙ্কা থেকেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অর্থায়নে তৈরি অ্যাটলাস ভবিষ্যৎ যুদ্ধ বিগ্রহে ‘‘হত্যাকারী রোবট” হয়ে উঠতে পারে।

আবার জাপানি গবেষক মাশাহিরো মরির “ভুতুড়ে উপত্যকার” তত্ত্ব তৈরি হয় ১৯৭০ সালে। রোবটের শারীরিক প্রতিক্রিয়া আমাদের পরিচিত হলে তবেই আমরা ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানাই, কিন্তু যদি তারা বেশি মাত্রায় আমাদের মতই দেখতে হয়ে যায়, তবে তা আমাদের বিরক্তির কারণ হবে।

Tags: রোবট
Previous Post

ভর্তি পরীক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে জবির ২ শিক্ষার্থী আটক

Next Post

রাঙ্গামাটিতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post

রাঙ্গামাটিতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ প্যালেস্টাইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT