চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের উপায় কী?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:23 অপরাহ্ন 10, মে 2019
in সম্পাদকীয়
A A

সম্প্রতি একটি একটি পরিসংখ্যানে দেখা গেছে সারাদেশে গত ৯ দিনে ৪৪ জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয়, কী ভয়াবহ এক নৈরাজ্যের ভেতর দিয়ে যাচ্ছে আমাদের সমাজ।

গত ১ মে থেকে ৯ মে পর্যন্ত এই ৯ দিনে এসব ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ৪১ শিশুর মধ্যে মেয়ে শিশু ৩৭ জন, ছেলে শিশু ৪ জন। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে মানুষের জন্য ফাউন্ডেশন এই তথ্য পেয়েছে।

সংগঠনটি আরও বলছে: চলতি মাসে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল আরও ৩ শিশুর ওপর। এই সময়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ৩ মেয়ে শিশু, আহত হয়েছে ৪১ জন শিশু। সম্প্রতি দেশে ধর্ষণ ও শিশু ধর্ষণের ঘটনা আশংকাজনকভাবে বেড়ে গেছে।

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে আমাদের বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থার চরম অবনতি হয়েছে। আমাদের প্রচলিত মূল্যবোধ এখন শূন্যের কোটায়। এতে মানুষ হিসেবে আমরা একটি অতি বুনো ও আদিম সমাজে বসবাস করছি বলে মনে হয়। কারণ, একটি আধুনিক সভ্য সমাজের চিত্র এটি হতে পারে না।

আমরা একটি উন্নত অর্থনৈতিক সভ্য সমাজের স্বপ্নে এই দেশ স্বাধীন করেছিলাম। পাকিস্তানিদের সঙ্গে আমাদের লড়াইয়ে যে বৈষম্য ছিল মূল কারণ, সেই কারণেও ছিল উন্নততর মানবিক মূল্যবোধের একটি সমাজ বিনির্মাণের। স্বাধীনতার পঞ্চাশ বছর পর আজ আমরা দেখি উঁচু উঁচু কিছু দালানকোঠা, রাস্তাঘাট আর প্রচুর বাণিজ্য ছাড়া আমাদের আসলে কোনো উন্নতি হয়নি। ধর্ষণ এখন এই দেশে মহামারি হিসেবে দেখা দিয়েছে। একবিংশ শতকের এই উন্নত বিশ্ব ব্যবস্থায় আমরা যেনো এক আদিম জাতি গোষ্ঠি।

আমরা মনে করি, শুধু অর্থনৈতিক উন্নয়ন কোনো সভ্য সমাজ নির্মাণে সহায়ক নয়। এই উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের আত্মিক উন্নয়নও জরুরি। সামাজিক মূল্যবোধে আমরা যদি এখনই সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তবে আমাদের সকল অর্জন ধূলিসাৎ হয়ে যাবে এই অবক্ষয়ের নিকট। প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট বিভাগকে এর দায় নিয়ে সমাজের এই নিম্নগামীতা দূর করতে হবে।

Tags: এমজেএফধর্ষণধর্ষণের চেষ্টাধর্ষণের শিকারসম্পাদকীয়
Previous Post

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

সেহরি ও ইফতার: রোজাদারদের জন্য বিশেষ নেয়ামত

Next Post

সেহরি ও ইফতার: রোজাদারদের জন্য বিশেষ নেয়ামত

তৃতীয় সপ্তাহেও চলছে ‘অ্যাভেঞ্জার্স’-এর দাপট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT