চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 18, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ি, ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। দেশটির পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার  মাঝরাতে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে দেশটির বিভিন্ন অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি গণমাধ্যমকে বলেন, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্পের ফলে বহু বাড়ির ছাদ ভেঙে হতাহতের ঘটনা ঘটেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন।

তিনি আরও বলেন, প্রথম উদ্ধারকারী দলটি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছেছে। তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাদঘিস একটি পার্বত্য প্রদেশ এবং আফগানিস্তানের সবচেয়ে দরিদ্র ও অনুন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি হওয়ায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি। এই অঞ্চলটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।

এরআগে ২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের প্রভাব সমগ্র দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের প্রাণহানি হয়েছিল।

Tags: আফগানিস্তানআফগানিস্তানে ভূমিকম্পভূমিকম্প
Previous Post

বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো, নেই সালাহ-নেইমার

Next Post

মরক্কো উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৪৩ অভিবাসী নিহত

Next Post
নৌকা ওড়ার জন্য প্রস্তুত, সমুদ্রে শান্ত জল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৪৩ অভিবাসী নিহত

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ভার্চুয়াল আদালতে যেতে হবে: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT