চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রচারণা করবেন পরমব্রত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 23, জুলাই 2017
in বিনোদন
A A
পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়

ঢাকায় এসেছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ৪ আগস্ট মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ছবি ‘ভয়ংকর সুন্দর’। এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা।

আজ ২৩ জুলাই রোববার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে পরমব্রত জানালেন, গত ২১ জুলাই শুক্রবার ঢাকায় এসেছেন তিনি। নিজের কিছু কাজ আছে, আর এর ফাঁকে ‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রচারণায় অংশ নেবেন। আগামীকাল ২৪ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি যাবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে আর বেলা সাড়ে ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর আরেকদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও যাওয়ার কথা আছে।

আর ভাবনা বললেন, ‘আমি কিন্তু ইউল্যাবে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। কাল আমি আর পরমব্রত আমার ভার্সিটিতে যাব। অনিমেষ আইচও থাকবেন। আমরা ছবিটি নিয়ে সবার সঙ্গে কথা বলব। আমার কিন্তু দারুণ লাগছে।’

আর পরমব্রত চট্টোপাধ্যায় বললেন, ‘এটি বাংলাদেশে আমার উল্লেখযোগ্য একটি কাজ। অনেক দিন পর ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করছি দর্শক ছবিটি উপভোগ করবেন।’

‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়
‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। সহযোগী হিসেবে আছে আরটিভি।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ভাবনা, সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

Tags: পরমব্রত চট্টোপাধ্যায়ভয়ংকর সুন্দরভাবনা
Previous Post

রাব্বির আত্মবিশ্বাস বাড়িয়ে চলেছেন ‘বন্ধু’ ওয়ালশ

Next Post

প্রিন্সেস ডায়ানার শেষ ফোনকল দুই ছেলেকে এখনও কষ্ট দেয়

Next Post

প্রিন্সেস ডায়ানার শেষ ফোনকল দুই ছেলেকে এখনও কষ্ট দেয়

সরকারি চাকরীজীবীদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT