চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্লাদিমির পুতিন কি আসলেই মারাত্মক অসুস্থ?

ইফতেখার উদ্দিন by ইফতেখার উদ্দিন
2:21 অপরাহ্ন 16, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভ্লাদিমির পুতিনের মুখাবয়বের বিভিন্ন অভিব্যক্তি, স্টাটারিং, ব্রেথলেস, গ্যাসপিং. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা গণমাধ্যমে গত কয়েকদিনে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের সাবেক গুপ্তচর ক্রিস্টোফার স্টেলি সম্প্রতি এক সাক্ষাতকারে দাবি করেছেন, পুতিনের শারীরিক অবস্থা খুবই সংকটজনক। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকেই পুতিনের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে। আসলেই পুতিন মারাত্মক অসুস্থ কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে তার সমর্থকদের। তবে কিছু পশ্চিমা গণ্যমাধ্যম বলছে ক্যান্সার অথবা পারকিনসন্স আক্রান্ত পুতিন। তবে এক তরফা এসব দাবির সবকিছুই বিভিন্ন ছবি ও ফুটেজের ভিত্তিতে।

যুক্তরাজ্যের সাবেক গুপ্তচর ক্রিস্টোফার স্টেলি জানান, পুতিনের শারীরিক অবস্থা ভীষণ সঙ্কটজনক। রুশ সূত্রের বরাতে তিনি জানান, রুশ প্রেসিডেন্টের অসুস্থতা নিরাময়যোগ্য কিনা তাও বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তথ্যপঞ্জি লিখে আলোচনায় এসেছিলেন স্টেলি। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রুশ হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তিনি।

এর আগে একজন রুশ ধনকুবেরের বরাতে পুতিনের অসুস্থতার খবর প্রচার করে পশ্চিমা সংবাদমাধ্যম। পুতিনের ব্ল্যাড ক্যান্সার নিয়ে কথোপকথনের রেকর্ডিং আছে বলেও দাবি করেছে মার্কিন সাময়িকী নিউ লাইনস।

ওই রুশ ধনকুবেরের বরাতে পশ্চিমা সংবাদমাধ্যমের আরো জানানো হয়, ইউক্রেনে রুশ সেনাদের হামলা শুরুর নির্দেশ দেওয়ার আগে পুতিনের একটি অস্ত্রোপচার হয়েছিল। মার্কিন সাময়িকীর দাবি পুতিন পাগল হয়ে গেছেন। তিনি ইউক্রেনসহ কয়েকটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন।

গত ৯ মে রাশিয়ায় ‘বিজয় দিবস’ পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত সেনাবাহিনীর হাতে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের দিন এটি। এ বছর দিবসটি উপলক্ষে মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজে ভাষণ দেন পুতিন। এই আয়োজনের ছবি ও ভিডিওতে তাকে বেশ দুর্বল দেখা যায়। জোরালো হয় পুতিনের অসুস্থতার গুঞ্জন।পুতিন ও মাখোঁর বৈঠক, দুই নেতা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুর সঙ্গে একটি বৈঠকে পুতিনকে বেশ অসুস্থ মনে হয়। ভিডিওতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট তার চেয়ারটিকে টেবিলের কাছাকাছি এনে শক্তভাবে বসে আছেন।

এদিকে মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলছেন, ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট সম্ভবত ইউক্রেনকে দুর্বল করতে মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের বিষয়গুলোর দিকে নজর দিচ্ছেন। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পুতিন আরও কঠোর পথ বেছে নিতে পারেন।

Tags: মার্কিন গোয়েন্দারাশিয়ারুশ প্রেসিডেন্টশারীরিক অবস্থাসেনাবাহিনী
Previous Post

ম্যাচের ধকল সামলাতে না পেরে পাকিস্তানে ক্রিকেটারের মৃত্যু

Next Post

এই গ্রীষ্মেই জুভেন্টাস ছাড়ছেন দিবালা

Next Post
জুভেন্টাসের জয় উদযাপন করছেন ফুটবলার, ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই গ্রীষ্মেই জুভেন্টাস ছাড়ছেন দিবালা

কঙ্গনা রনৌত লাল পোশাক পরা, স্টাইলিশ লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা সন্তানদের ‘সেদ্ধ ডিম’ এর সঙ্গে তুলনা করলেন কঙ্গনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT