চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রমণ ভিসা ব্যতীত চালু হচ্ছে ভারতীয় ভিসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 10, আগস্ট 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের প্রবেশদ্বার, ভেতরে মানুষজন অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে। শুধুমাত্র ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো।

আজ মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন সেন্টারগুলো বুধবার থেকে পুনরায় চালু হবে। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভেক) আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

এর আগে, গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে সকল ভারতীয় ভিসা আবেদন বন্ধের ঘোষণা করা হয়। প্রায় এক মাস ১০ দিন পর আবার ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

উল্লেখ্য, ভিসা সেন্টারের মাধ্যমে বিজনেস, কনফারেন্স, কূটনৈতিক, চাকরি, জরুরি, এন্ট্রি, সাংবাদিক, মেডিকেল, মিশনারি, দুই মাসের মধ্যে পুনঃপ্রবেশ, গবেষণা, শিক্ষার্থী, পর্যটক ও ট্রানজিট ভিসা দেয় ভারত।

Previous Post

বগুড়ায় ভ্যাকসিন নিতে টাকা আদায়ের অভিযোগ

Next Post

আয়নায় নিজেকে দেখে শঙ্কিত হতাম: কারিনা

Next Post
কারিনা কাপুরের স্টাইলিশ ছবি, বাংলার নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়নায় নিজেকে দেখে শঙ্কিত হতাম: কারিনা

প্রধানমন্ত্রীর বৈঠক ও নারী নেত্রীর ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামেও পাওয়া যাবে ৫ জি নেটওয়ার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT