চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাটিকানের ‘ল্যাম্প অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2019
in বাংলাদেশ
A A

ভ্যাটিকানের সম্মানজনক ‘ল্যাম্প অব পিস’ পুরস্কার পেয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ইটালির আসিসিতে অবস্থিত “বাসিলিকা অব সেইন্ট ফ্রান্সিস” এ ড. ইউনূসের হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে বলে বুধবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভ্যাটিকানের পক্ষে অধ্যাপক ইউনূসের হাতে ‘ল্যাম্প অব পিস’ তুলে দেন হোলি কনভেন্ট এবং প্যাপাল বাসিলিকা অব আসিসির মাস্টার ফাদার মওরো গামবেত্তি।

অনুষ্ঠানে ভ্যাটিকান নেতৃবৃন্দ, রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর ও অধ্যাপকগণ, ইটালির বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক তরুণ  উপস্থিত ছিলেন।

গত ২৮ জুন ‘দ্য হোলি কনভেন্ট অব প্যাপাল ব্যাসিলিকা অব আসিসি’র মুখপাত্র ও যোগাযোগ বিষয়ক পরিচালক ফাদার এনজো ফরতুনাতো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৯ম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী দিনে পোপ ফ্রান্সিসের প্রতিনিধি হিসেবে এ পুরস্কারের জন্য ড. ইউনূসের নাম ঘোষণা করেন।

সম্প্রতি জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মেরকেল ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে এই পুরস্কার দেয়া হয়েছে। অ্যাঙ্গেলা মেরকেলকে মানুষে-মানুষে সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য এবং রাজা দ্বিতীয় আবদুল্লাহ্কে মানবাধিকার, আন্তঃধর্ম সংলাপ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অবদান এবং সংঘাতপূর্ণ সিরিয়া থেকে দেশত্যাগকারী রিফিউজিদেরকে তার দেশে আশ্রয়দানের জন্য এই পুরস্কার দেয়া হয়।

১৯৮১ সালে পোলান্ডের প্রখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা লেস ওয়ালেসাকে প্রথম এই পুরস্কার দেওয়া হয়। পোপ দ্বিতীয় জন পল, দালাই লামা, কোলকাতার সেন্ট মাদাম তেরেসা এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভকে ইতোপূর্বে এই পুরস্কার দেওয়া হয়েছে।

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসকে তার দেশের গৃহযুদ্ধ বন্ধে অবদানের জন্য ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেওয়া হয়।

‘ল্যাম্প অব পিস’ পুরস্কার হচ্ছে ফ্রান্সিসকান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সেইন্ট ফ্রান্সিস অব আসিসির সমাধির পাশে প্রজ্বলিত একটি কাঁচের তেল প্রদীপের অবিকল প্রতিরূপ বা রেপ্লিকা।

Tags: ড. মুহম্মদ ইউনূস
Previous Post

আর্চারকে ‘কোটিপতি’ বানাচ্ছে ইসিবি

Next Post

‘বিচারকদের কোনো দোষ নেই, বাছাই পর্বটি ছিলো সাজানো’

Next Post

‘বিচারকদের কোনো দোষ নেই, বাছাই পর্বটি ছিলো সাজানো’

ইউজিসি’র প্রস্তাবিত নীতিমালা বিষয়ে যা বলছে বুয়েট শিক্ষক সমিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT