চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন পাবে ১২ থেকে ১৭ বছর বয়সীরাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 10, অক্টোবর 2021
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলপর্যায়ে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ফাইজার ও মর্ডানার তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কোভ্যাক্স জোট থেকে শিশুদের জন্য আরও ভ্যাকসিন পাঠালে অতি সত্বর স্কুল শিক্ষার্থীদেরকে সরকার ভ্যাকসিন প্রদান শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হাতে বর্তমানে ৬০ লাখ মর্ডানা ও ফাইজারের ভ্যাকসিন হাতে আছে। কোভ্যাক্স থেকে মর্ডানা ও ফাইজারের আরও ভ্যাকসিন আসবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর।

সরকারের হাতে থাকা ৬০ লাখ ভ্যাকসিন ৩০ লাখ স্কুল শিক্ষার্থীদের দেয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মতো স্কুলও শিশু শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করবে।

আইসিটি মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিনের নিবন্ধনে সহায়তা করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রত্যাশামত ভ্যাকসিন পেলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮ কোটি মানুষকে দুই ডোজ বা ৫০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে। আগামী মার্চে আরো চার কোটি মানুষকে ভ্যাকসিন দিলে ১২ কোটি মানুষ ভ্যাকসিন পাবে এবং তখন প্রায় ৭০ ভাগ মানুষের করোনার ভ্যাকসিন নিশ্চিত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, নভেম্বরে পৌনে চার কোটি ডোজ ভ্যাকসিন থাকবে সরকারের হাতে। সবচেয়ে বেশি ভ্যাকসিন থাকবে ডিসেম্বরে, প্রায় পাঁচ কোটি ডোজ। দৈনিক ৪-৫ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হচ্ছে।

ভ্যাকসিন আসার নিশ্চয়তা থাকায় এবং হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় প্রতিদিন ১০-১২ লাখ ডোজ ভ্যাকসিন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে।

Tags: বিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিনশিশুস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

অণুজীব ছাড়া পৃথিবীতে থাকবে না কোনো প্রাণ: গবেষণা

Next Post

রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন: আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী সাক্ষাৎকারে বসে, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন: আইনমন্ত্রী

রাবি’র সি ইউনিটের ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT