চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নেবার পরেও দরকার আগেরমতো সাবধানতা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:58 অপরাহ্ন 01, মার্চ 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনাভাইরাস টিকা গ্রহণের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে গত রবিবার পর্যন্ত ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন, আর ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন। এই যখন ভ্যাকসিন প্রদান পরিস্থিতি, তখন সোমবার নতুন করে করোনায় শনাক্তের সংখ্যা গতদিনের তুলনায় বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে, সোমবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষায় ৫৮৫ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর নতুন ৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪১৬ জনে। তবে সুস্থতার হার বেশ সন্তোষজনক, গত ২৪ ঘণ্টায় ৮৭৩ জনসহ মোট ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ০৪ শতাংশ।

বিশ্বের বহুদেশ এখনও করোনার কোনো ভ্যাকসিন দিতে পারেনি তাদের নাগরিকদের জন্য। সেখানে বাংলাদেশে প্রায় অর্ধ লাখের কাছাকাছি মানুষ ভ্যাকসিন নেবার প্রক্রিয়ায় নিবন্ধন করে বেশিরভাগই ভ্যাকসিন নিতে পেরেছেন। বিষয়টি খুবই ইতিবাচক। বাংলাদেশ সরকার ও ওষুধ ব্যবসায়ীদের দূরদর্শী সিদ্ধান্তে এই প্রাপ্তি।

ধীরে ধীরে দেশের বেশিরভাগ ঝুঁকিপূর্ণ ও কর্মমুখর মানুষরা ভ্যাকসিন কর্মসূছির আওতায় আসছে। তবে থেমে নেই করোনার নিরব বিস্তার। স্বাস্থ্যবিধি মেনে দেশের সব ধরণের প্রতিষ্ঠান খুলে গেছে গতবছর অক্টোবর থেকেই। আগামী ৩০ মার্চের পরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবার পরে দেশ পুরোপুরি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাবে বললে ভুল হবে না।

জীবনযাত্রা স্বাভাবিক হবার সাথে সাথে জনগণের মধ্যে উদাসীনতা দেখা দিয়েছে মারাত্মক হারে, মাস্ক ব্যবহার না করাসহ হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস যেনো হারিয়ে যাচ্ছে। এই বিষয়ে জনগণের সচেতনতার পাশাপাশি প্রশাসনের পদক্ষেপও জরুরি। তাহলেই হয়তো দ্রুত করোনামুক্ত হবে দেশ।

Tags: করোনাভ্যাকসিনসম্পাদকীয়
Previous Post

জনগণের ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে: কাদের

Next Post

শেখ কামাল স্মৃতি কেআইবি-এসিআই মটরস ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Next Post
শেখ কামাল স্মৃতি কেআইবি-এসিআই মটরস ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ কামাল স্মৃতি কেআইবি-এসিআই মটরস ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জাপান-জাতিসংঘ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই পক্ষের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় ও রোহিঙ্গাদের সহায়তায় জাপান-জাতিসংঘ চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT