চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন আসায় মহামারি সংকট কেটে যায়নি: ডব্লিউএইচও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 06, মার্চ 2021
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের কারণে মানুষ যদি মনে করে মহামারির সংকট কেটে গেছে তাহলে মহামারির আরও প্রকোপ আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন: ভ্যাকসিন আসায় দুর্দান্ত আশার সঞ্চার হয়েছে, তবে আমরা এই মুহূর্তে বিষয়টির প্রতি মনোযোগ হারাচ্ছি।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, আগামী সপ্তাহে আরও ৩১টি দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স (জাতিসংঘের কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল এক্সেস) পদক্ষেপের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে চলতি সপ্তাহে টিকাদান নিশ্চিত করতে ২০টি দেশে ২ কোটি ডোজ ভ্যাকসিনের চালান সরবরাহ করা হয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়েসিস সপ্তাহজুড়ে কোভ্যাক্সের ভ্যাকসিন সরবরাহের প্রশংসা করেন। তবে তিনি বলেন: ভ্যাকসিনেশনে ধনী দেশগুলোর চেয়ে দরিদ্র দেশগুলো এখনও পিছিয়ে আছে।

কোভ্যাক্সের মাধ্যমে আফ্রিকার এঙ্গোলা, কঙ্গো, গাম্বিয়া, ঘানা, আইভরিকোস্ট, কেনিয়া, লেসেথো, মালাউয়ি, মালি, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সুদান এবং উগান্ডায় ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে।

এছাড়াও কম্বোডিয়া, কলম্বিয়া, ভারত, মালদোভা, ফিলিপাইন ও সাউথ কোরিয়া ভ্যাকসিন পেয়েছে।

টেড্রোস বলেন: আগামী সপ্তাহে কোভ্যাক্স আরও ৩১টি দেশে ভ্যাকসিন সরবরাহ করবে, এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া দেশের মোট সংখ্যা দাঁড়াবে ৫১টি।

তিনি জানান: এটি উৎসাহজনক অগ্রগতি। তবে কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ দেয়া ভ্যাকসিন চাহিদার তুলনায় অপ্রতুল।

প্রথম দফায় চলমান ভ্যাকসিনের প্রথম ডোজের সরবরাহ মে মাসের শেষ নাগাদ চলবে বলেও জানান টেড্রোস।

Tags: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিন
Previous Post

‘স্লামডগ মিলিয়নিয়ার’ অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Next Post

স্বাধীনতার চেতনা সম্পূর্ণ ভূলুণ্ঠিত: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিতের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার চেতনা সম্পূর্ণ ভূলুণ্ঠিত: মির্জা ফখরুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আস্থা ভোটে ইমরান খানের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT