চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভৌতিক গল্পের ‘হাজার বত্রিশ’ নিয়ে নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 14, নভেম্বর 2018
in বিনোদন
A A

বড় পর্দা কাপাচ্ছে হরর ধারার সিনেমা ‘দেবী’। আর এই সময়েই ছোট পর্দায় প্রচারে এল ভৌতিক ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

নাটকটির রচনা করেছেন পান্থ শাহরিয়ার ও পরিচালনা করেছেন যৌথভাবে শৌর্যদীপ্ত সূর্য ও মানসুর আলম নির্ঝর। প্রযোজনা সংস্থা পথিক নাটকটির প্রযোজনা করেছে।

নিশো ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুনা খান, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টায় একটি বেসরকারি চ্যানেলে ‘হাজার বত্রিশ’ প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যায়, জাফর সাহেবের সারাজীবনের স্বপ্ন ছিল একটি বাড়ি করার, করেনও। বাড়ির নাম্বার হাজার বত্রিশ। কিন্তু সে সুখ তার সইলো না। তার স্ত্রী মারা গেলেন। এখান থেকেই নাটকের গল্পের শুরু। তিনি ছেলেমেয়েদের নিয়ে দোতলায় থাকেন। একতলা ভাড়া দিয়ে রাখলেও কেউ এখানে থাকতে চায় না। কেমন যেন ভূতুওে ব্যাপার আছে এখানে। সবাই বলে রাতে জাফর সাহেবের স্ত্রী ঘুরে বেড়ান একতলায়।

কেউ কেউ আবার হেসে উড়িয়ে দেয় এমন সব কথাকে। কিন্তু তার পরেও মাসের পর মাস হাজার বত্রিশ নম্বর বাড়ির সামনে ঠেলা গাড়ি দেখা যায়। টিকে থাকতে পারে না কোন পরিবারই। এভাবেই গল্পের আবর্তে গল্প তৈরী হয়। আর দর্শক দেখতে পাবেন একেকটা নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে এসে হাজির হয় জাফর সাহেবের হাজার বত্রিশ বাড়ির নীচ তলায়।

Tags: অপর্ণা ঘোষআফরান নিশোধারাবাহিক নাটক
Previous Post

‘মেসিকে কাছে পেলে জাপটে ধরবো’

Next Post

লঙ্কান ঘূর্ণি সামলে ইংল্যান্ডের লড়াইয়ের স্কোর

Next Post

লঙ্কান ঘূর্ণি সামলে ইংল্যান্ডের লড়াইয়ের স্কোর

নির্বাচনী আচরণবিধি যেন ‘কাজীর গরু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT