চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় মাঝ নদীতে গোলাগুলি, নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 26, নভেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, ভোলা
A A

ভোলার দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু (৩৫) নিহত হয়েছেন।

নিহত টিটু চেয়ারম্যান নান্নুর পক্ষের সমর্থক এবং সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার ২৬ নভেম্বর সন্ধ্যায় ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন (সকেট) এবং নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন (নান্নু) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান, দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে দৌলতখানের মনপুরা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে যোগ দেয় ভোলার ছাত্রলীগ যুবলীগসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান থেকে ফেরার পথে নাছিরমাঝি নামক এলাকায় আসলে হঠাৎ পিছন থেকে স্পিডবোট যোগে এসে একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামাল গ্রুপের একদল সন্ত্রাসী ট্রলারের দিকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে যুবলীগ নেতা টিটু গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের সহয়তায় গুলিবিদ্ধ টিটুকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। যে স্পিডবোটে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায় সেটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Tags: নিহত ১
Previous Post

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সচেতনতা জরুরি

Next Post

বাংলাদেশকে এগিয়ে রাখলেন হাসান

Next Post
বাংলাদেশের ক্রিকেটার হাসান আলী মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে এগিয়ে রাখলেন হাসান

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, খেলাধুলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পতেই যেন তুষ্ট না হয় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT