চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় ধর্ষণ মামলার দুই আসামির গুলিবিদ্ধ মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 14, আগস্ট 2019
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ভোলা
A A
ভোলা-ধর্ষণ মামলার আসামির মরদেহ

ভোলায় ঈদের আগের রাতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলার দুই আসামি আল আমিন ও মঞ্জুর আলমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। মরদেহ দু’টি ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বুধবার রাতে রাজাপুর এলাকায় দু’দল জলদস্যুর মধ্যে গোলাগুলি চলছিল, এ সময় পুলিশ সেখানে গেলে পুলিশের দিকে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে জলদস্যু গ্রুপ পালিয়ে যায়।

পরে সেখান থেকে পুলিশ দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দু’টো রামদাসহ বেশ কিছু ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।ভোলা-ধর্ষণ মামলার আসামির মরদেহ

গত রোববার ঈদের আগের রাতে সদর উপজেলার চরসামাইয়া এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিশুকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভোলা সদর মডেল থানায় আল আমিন ও মঞ্জুর আলমকে আসামি করে মামলা হয়।

রাজাপুর বেড়িবাধ এলাকা থেকে উদ্ধার ওই মরদেহ দু’টি আল আমিন ও মঞ্জুর আলমের বলে মর্গে শনাক্ত করেন ধর্ষণের শিকার শিশুর বাবা।

তবে ভোলা সদর হাসপাতালের মর্গ এলাকায় নিহতদের কোনো স্বজনকে পাওয়া যায়নি।

Tags: ধর্ষণ
Previous Post

জনগণের ইচ্ছায় উন্নয়ন হবে জম্মু, কাশ্মীর ও লাদাখে: মোদি

Next Post

বাঙালির কোরবান: ভোগের দৃশ্যায়নে ত্যাগের উদযাপন

Next Post

বাঙালির কোরবান: ভোগের দৃশ্যায়নে ত্যাগের উদযাপন

যুবরাজকে টপকাতে ‘২৬’ লাগে রোহিতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT