চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় দফায় দফায় সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 20, অক্টোবর 2019
in জনপদ, ভোলা
A A

ভোলায় পুলিশের সাথে মুসল্লিদের দফায় দফায় সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় কয়েকজন মুসল্লি নিহত এবং বহু পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চ্যানেল আই অনলাইনকে বলেন: শনিবার থেকে ঘটনার সূত্রপাত। এক সনাতন ধর্মাবলম্বী ছেলের ফেসবুক আইডি হ্যাক করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তি করে কতিপয় দুষ্কৃতিকারী, এর পরেই এই অবস্থা। এঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।

রোববার বোরহানউদ্দিন এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মুসল্লিরা। সমাবেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থাকায় পুলিশ সেখানে জমায়েত করতে বাধা দেয়। পুলিশের দাবি, বাধার একপর্যায়ে মুসল্লিদের ভেতরে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। সেসময় হামলাকারীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত ও নিহত হন।

নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tags: পুলিশভোলামুসল্লিসংঘর্ষ
Previous Post

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

Next Post

কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

'গাল্লি বয়' রানা ও তবীবের পাশে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT