চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার তজুমদ্দিনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 21, মার্চ 2021
in জনপদ, ভোলা
A A
ভোলার তজুমদ্দিনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার তজুমদ্দিনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, দোকানপাট, ঘর-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে।

গতরাত এবং রোববার সকালে তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়ন পরিষদ এর সামনে এবং এর আশপাশের এলাকায় এসব তাণ্ডব চলে।

জানা গেছে, গতরাত সাড়ে ৯টায় নৌকার মিছিল শেষে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াদ হোসেন হান্নান এবং নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু তাহের মিয়ার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে দফায় দফায় চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এসময় ভাঙচুর করা হয় বর্তমান চেয়ারম্যান এর কার্যলয়,জাতীয় পার্টির স্থানীয় কার্যালয়, ৫টি দোকান পাট ও বেশ কয়েকটি ঘর-বাড়ি।

আহতদেরকে প্রথমে তজুমদ্দিন এবং পড়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তজুমদ্দিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় উভয় চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দায়ী করছে।

অপরদিকে রোববার সকাল থেকে শতশত মটরসাইকেল নিয়ে এলাকায় শোডাউন করায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোলা সদর থেকে আরও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

Tags: সংঘর্ষ
Previous Post

নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে এসআই’র ‘আত্মহত্যা’

Next Post

সাধারণ ছুটির তথ্যটি মিথ্যা: স্বাস্থ্য মন্ত্রণালয়

Next Post
বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ ছুটির তথ্যটি মিথ্যা: স্বাস্থ্য মন্ত্রণালয়

কমফিট কম্পোজিটের জন্য এসএমএস-আরএমজি টাইমস ওয়ার্কার্স ওয়েলবিং অ্যাওয়ার্ড ২০২০. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাওয়ার্ড পেল কমফিট কম্পোজিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT