চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার চর কুকরিমুকরিতে ‘বন্দুকযুদ্ধে ২ জলদস্যু’ নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 05, ডিসেম্বর 2021
in জনপদ, ভোলা
A A
বন্দুকযুদ্ধ

ভোলার চরফ্যাশনে চর কুকরিমুকরি ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জলদস্যু’ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

শনিবার মধ্যরাতে চর কুকরিমুকরি ইউনিয়নের বাবুগঞ্জ জালিয়া খাল এলাকার কেওড়া বনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রোববার সকালে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এই ঘটনায় র‌্যার-৮ এর ডিএডি মো. এনামুল হক থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মামলার বিবরণে জানা যায়, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। সেসময় র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জলদস্যুরা। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই জলদস্যু নিহত হয়। তবে নিহতরা ভোলার বাসিন্দা বলে মনে হচ্ছে না। কারণ স্থানীরা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

থানায় দায়ের করা র‌্যাবের এজাহার থেকে জানা যায়, শনিবার রাত তিনটার দিকে কেওড়া বনে জলদস্যুদের সঙ্গে প্রায় একঘণ্টা ধরে গোলাগুলি হয়। একপর্যায়ে ১০ থেকে ১২ জন জলদস্যু পালিয়ে যায়। পরে ঘটনাটি স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। এরপর ফাঁড়ির সদস্যরাসহ স্থানীয় লোকজন বনে তল্লাাশি চালিয়ে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tags: কুকরি মুকরিবন্দুকযুদ্ধ
Previous Post

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস: কাদের

Next Post
কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেশাগত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস: কাদের

চিরকুটের সুমি মঞ্চে আবেগপ্রবণ হয়ে থাকছেন, ঢাবির শতবর্ষের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির শতবর্ষ: মঞ্চে আবেগাপ্লুত 'চিরকুট' এর সুমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT