চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় গৃহবধূ গণধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 28, অক্টোবর 2019
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ভোলা
A A

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রত্যন্ত গ্রাম চরপিয়ালে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাতিয়া থেকে পালানোর সময় ছাত্রলীগের দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন শাখার ওই সাবেক সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করে ।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে

এর আগে, ঘটনার পর ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, আড়াই বছরের ছেলেকে নিয়ে ২৬ অক্টোবর চরফ্যাশনের দক্ষিণ আইছা গ্রাম থেকে মনপুরায় শ্বশুরবাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু লঞ্চ মিস করায় স্পিডবোটে ওঠেন ওই নারী, যাতে আরও দুজন যাত্রী ছিলো। পথে দুপুর সাড়ে ১২টার দিকে জনতার খালেরপাড় এলাকা থেকে আরও দুজন যাত্রী ওঠে। বোটে থাকা চার যাত্রী- বেলাল বেপারী (৩৫), মো. রাশেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরণ প্রত্যেকেই উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের। তারা স্পিডবোট চালককে চরপিয়াল নিতে বাধ্য করে এবং তারা সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

গৃহবধূ আরও জানান, এরপরে ধর্ষক সবাইকে চরপিয়ালে নামিয়ে দিয়ে চালক স্পিডবোট নিয়ে জনতা বাজার চলে যায়। পরে জনতা বাজার থেকে স্পিডবোটের মালিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল চরপিয়াল গিয়ে ওই চার ধর্ষককে মারধর করে এবং তিন হাজার টাকা রেখে তাদের ছেড়ে দেয়। পরে নজরুলও গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখে এবং তাকে এক হাজার টাকা দিয়ে নাম প্রকাশ না করার পরামর্শ দেয়, নয়তো ধারণ করা ভিডিও ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরপিয়ালের গণধর্ষণের ঘটনাটি তিনি জেনেছেন। ওই নারীর ভাষ্যমতে, নজরুল তাকে ধর্ষণের পর স্পিডবোটযোগে চরফ্যাশন রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে আবার চরফ্যাশন বেতুয়াঘাট থেকে মনপুরা জনতা বাজার ঘাটে সন্ধ্যার আগে আনা হয় এবং থানায় খবর দেওয়া হয়।

Tags: গনধর্ষণ
Previous Post

নিজেদের তৈরি আইএস জঙ্গিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র: ইরান

Next Post

জাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বাধা

Next Post

জাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বাধা

আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের নির্বাচন ও শেখ ফজিলাতুন নেছা মুজিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT