প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশি যতই চাপ আসুক, এসব চাপের কাছে বাঙ্গালি কখনই মাথা নত করবে না। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ভোট ডাকাত আর সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় আসাদের কাছে গণতন্ত্র আর নির্বাচন নিয়ে কথা শুনতে হবে?






