নভেম্বরের প্রথমার্ধে যে কোনো সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে নির্বাচন কমিশন জানিয়েছে, এর আগে বিএনপির হরতাল ও অবরোধ কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থানে আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী এবং স্বরাষ্ট্র সচিব ও সেনাবাহিনীর পদস্থ কমকর্তাদের সাথে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জানান, ভোটের দিন সকাল না কি আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবেÑ সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।







