চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের উৎসবে মুখর যশোর সদর

শফিকুল ইসলাম by শফিকুল ইসলাম
7:55 অপরাহ্ন 19, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

যশোরের ভোটের মাঠে জোর প্রচার প্রচারনা চালাচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল। স্বাধীনতার পক্ষের শক্তির জয় নিশ্চিত জেনে বিএনপি খেই হারিয়ে ফেলছে বলে দাবি করেছে যশোর জেলা আওয়ামী লীগ। আর বিএনপি বলছে, সুষ্ঠু ভোট হলে ৬টি পৌরসভার সবগুলোতেই জিতবে তারা।

প্রচন্ড শীত উপক্ষো করে সারি সারি পোস্টারের সঙ্গে আকর্ষনীয় ভাষায় মাইকিং চলছে। সব কিছু মিলিয়ে ভোটের উৎসবে মুখরিত এখন দক্ষিণের ট্রানজিট যশোর সদর পৌরসভা।

মেয়র প্রার্থীর পাশাপাশি রাত দিন গণসংযোগে ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরা। কাউন্সিলর প্রার্থীদের দলীয় প্রতিক না থাকলেও গণসংযোগে মুলত দলীয় পরিচয়টাই প্রাধান্য পাচ্ছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই।

কাউন্সিলর প্রার্থী জানান, ১৯৯৯ সালে ও ২০০৪ সালে নির্বাচিত হন তিনি। এবারও নির্বাচিত হলে এলাকার সবরকম উন্নয়ন জন্য কাজ করবেন।

নির্বাচন কমিশনের বিধিনিষেধ না থাকায় বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রচারনায় আছেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

মাঠে না থাকলেও যশোর জেলার ৬ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের দেখভাল করছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তার দাবি নির্বাচনে বিএনপিকে জল ঘোলা করতে দেওয়া হবে না।

যশোর সদর পৌরসভায় বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ভাতিজা মারুফুল ইসলাম। আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের চাচাতো ভাই জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। ১০ দিন পর যশোরের এক লাখ ৩২ হাজার ভোটার বেছে নেবেন তাদের পৌর পিতা।

Tags: পৌর নির্বাচনপৌরসভা নির্বাচন
Previous Post

ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের জমি দখলের পায়তারা

Next Post

শতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবি

Next Post

শতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবি

শিরোপা যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT