চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের আগের রাতের ‘ভোট’ ঠেকাতে রাত জাগবে ইসি

সোমা ইসলাম by সোমা ইসলাম
9:55 পূর্বাহ্ন 13, মে 2016
in রাজনীতি
A A

আগের রাতেই ব্যালটে সিল দেয়ার মতো অরাজকতা বন্ধে সারারাত কেন্দ্র মনিটরিং এর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দলীয় প্রতীকের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণে করতে না পারাই নির্বাচনী সহিংসতার প্রধান কারণ দাবি করে ইসি আশা করছে, শেষ দু’দফা নির্বাচনে সহিংসতা কম হবে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় ধাপের চার ধাপ শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী প্রতিটি ধাপেই ভোটার উপস্থিতি ছিল ৭০ শতাংশের মতো। কিন্তু সবকিছুকে মলিন করে দিয়েছে জায়গায় জায়গায় নির্বাচনী সহিংসতা। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছে ৭৮ জন। দলীয় প্রতীকের নির্বাচনে ক্ষমতা প্রদর্শনসহ বিদ্রোহী প্রার্থী সামাল না দিতে পারাই সব সমস্যার কারণ বলে মনে করছে ইসি।

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন: দেখা যাচ্ছে সব দলেরই কিছু বিদ্রোহী প্রার্থী হচ্ছে। এক্ষেত্রে দলগুলোর ব্যর্থতা আছে, নিশ্চয়ই তারা নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই বিদ্রোহী প্রার্থী হয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন করলে এরকম হতে পারে আগেই আমরা এই আশঙ্কা করেছিলাম।

নির্বাচনী সহিংসতার পাশাপাশি আছে আগের রাতেই ব্যালটে সিল মারার মতো অবৈধ প্রবণতা। দুটোকেই নিয়ন্ত্রণে রাখতে আগের রাত থেকে সব কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাসহ প্রশাসনের উপর নজরদারী করার জন্য মনিটরিং সেল গঠন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

তিনি বলেন, গত পর্বে কয়েকজন প্রিজাইডিং অফিসারসহ কিছু লোক নিজেরাই বুথে সিল দেয়ার মতো কাজ করেছে। এবার কেউ যেনো এসব কাজ করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সজাগ থাকবে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার পর কোন সরকারি কর্মকর্তার বদলীর বিষয়ে প্রশাসন যেন ভবিষৎতে ইসির সিদ্ধান্তের বাইরে না যায় সে বিষয়েও সর্তক করে দিয়েছে নির্বাচন কমিশন।

Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচনইউপি নির্বাচনস্থানীয় সরকার নির্বাচন
Previous Post

কীটনাশক বাদে চার্জ ওয়াটার দিয়ে বিষমুক্ত ফল চাষ

Next Post

রিজার্ভ চুরির স্টাইলে আরো এক ব্যাংকে হামলা

Next Post

রিজার্ভ চুরির স্টাইলে আরো এক ব্যাংকে হামলা

এক ঘণ্টার রাস্তা যাওয়া যাচ্ছে কয়েক মিনিটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT