চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটেই নির্ধারণ হবে কাভানোর ভাগ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 06, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A
বিচারপতি

আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ব্রেট কাভানোর নিয়োগে শেষ পর্যন্ত ভোটাভুটিতে সম্মত হয়েছে মার্কিন সিনেট।

কাভানোর বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন নির্যাতনের অভিযোগ তোলার পর তার মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনার ঝড় বইছে। এ বিষয়টি নিয়ে তদন্ত করছে এফবিআই।

এরমধ্যেই সিনেটে ৫১-৪৯ এর স্বল্প ব্যবধানে কাভানোর নিয়োগ নিয়ে চূড়ান্ত ভোট আয়োজনের প্রস্তাবটি পাস হয়।

বিচারপতি পদে ব্রেট কাভানোর মনোনয়নের পর থেকে ওয়াশিংটন চলছে আন্দোলন। সেই আন্দোলেনের এক পর্যায়ে পুলিশ ৩ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

মার্কিন সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বিচারপতি প্যানেলে কাভানো স্থান পাবেন কিনা সেটা নির্ধারণে ভোট হবে আগামী শনিবার।

কাভানোর নিয়োগ চূড়ান্ত হলে সুপ্রিম কোর্টে কনজারভেটিভদের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হবে। যদিও তাদের প্রতিপক্ষ রিপাবলিকান দলের দুই সিনেটর সুসান কলিন্স এবং জো মানচিন কাভানোকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি একজন অধ্যাপক ক্রিস্টিনা ব্লেসি ফোর্ড অভিযোগ করেন, ১৯৮২ সালে তিনি যখন হাইস্কুলে পড়েন, এক পার্টিতে কাভানা মাতাল অবস্থায় তাকে যৌন হয়রানি করেন।

এই অভিযোগের ব্যাপারে ব্লেসি ফোর্ড এবং কাভানো মার্কিন সিনেটের বিচার বিষয়ক কমিটির সামনে প্রকাশ্যে সাক্ষ্য দিয়েছেন।

ব্লেসি ফোর্ড তার সাক্ষ্যে বলেন, যৌন হয়রানির এই ঘটনা তার জীবনের সবকিছু পাল্টে দেয়। এই কারণে তিনি সবসময় ভীত আর লজ্জিত থাকতেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিচার বিষয়ক কমিটিতে দেয়া সাক্ষ্যে ব্রেট কাভানো বলেন, রাজনৈতিক কারণে নিজের এবং তার পরিবারের সুনাম ধ্বংস করতে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পবিচারপতিব্রেট কাভানোলিড নিউজসুপ্রিম কোর্ট
Previous Post

খুলনা উন্নয়ন মেলায় পরিবেশ রক্ষার বার্তা

Next Post

ঠাণ্ডা পানিতে গোসল বুদ্ধিমানের কাজ

Next Post
ঠাণ্ডা পানি

ঠাণ্ডা পানিতে গোসল বুদ্ধিমানের কাজ

জন্মদিনে দলের জন্য সমর্থন চাইলেন মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT