চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রের বাইরে অস্ত্রধারীদের ছবি তোলার সময় রামদা’র কোপে সাংবাদিক আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অস্ত্রধারীদের হামলায় সাংবাদিক আহত, রামদা কোপে ক্ষত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড এলাকার সাদেক খান রোডে নির্বাচনের দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান একটি অনলাইন নিউজ পোর্টালের অপরাধ বিষয়ক প্রতিবেদক।

ঘটনার প্রত্যক্ষ্যদর্শী জিটিভির সাংবাদিক জামশেদ নাজিম জানান, আমরা অনেক সাংবাদিক নির্বাচনের দায়িত্বপালনকালে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সুমন খানিকটা দুরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা সন্দেহ করেন সাংবাদিক সুমন তাদের ভিডিও করেছে। এ ভেবে সুমনকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

আহত সাংবাদিক সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন: বিষয়টি আমরা এখনো জানি না। খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রতক্ষ্যদর্শী ও ওই কেন্দ্রের আশপাশে থাকা সাংবাদিকদের তথ্যমতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (৩৪ নং ওয়ার্ড) মোহাম্মদপুরের জাফরাবাদে আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকনের লোকজন সাংবাদিক সুমনের ওপর বেপরোয়াভাবে হামলা চালায়। কেন্দ্রের বাইরে অস্ত্রের শোডাউন দিচ্ছিলো এই কাউন্সিল প্রার্থী খোকনের লোকজন। এমন ছবি তুলতে গেলে দল বেধে হামলা করা হয় সুমনের ওপর।

প্রথমে তার মাথায় দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, পরে আবার স্ট্যাম্প দিয়ে ক্রমাগত আঘাত করা হয়। ঢাকা মেডিক্যালে তার সিটিস্ক্যান করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনী সহিংসতায় আহত হওয়ায় তাকে ভর্তি রাখতে অনিহা দেখাচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। দুপুরে বনানী বিদ্যাকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি বলেন: এ ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

Tags: আহতঢাকা সিটি নির্বাচনসাংবাদিক
Previous Post

পাকিস্তানে টেস্ট সিরিজের আগে তামিমের সেঞ্চুরি

Next Post

ভোট নিয়ে বিএনপির অভিযোগ নতুন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট নিয়ে বিএনপির অভিযোগ নতুন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

একজন পুরুষ বই পড়ছেন outdoor পরিবেশে, ঠাণ্ডা আবহাওয়া, গাছে ভরা পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবেগী সৃজিত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT