চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 19, জানুয়ারি 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
সয়াবিন তেলের বোতল চারটি, বাজারে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন: ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। আগামী ১৫ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন: ব্যবসায়ীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে দাম কিছুটা বাড়িয়েছিল। তাদেরকে অনুরোধ করেছি একটু সময় দিতে। আগামী ১৫ দিন পর আন্তর্জাতিক বাজার ও শুল্ক কাঠামোসহ সব কিছু বিবেচনায় নিয়ে যৌক্তিক দাম নির্ধারণ করা হবে।

তিনি বলেন: ১৫ দিন পর যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে তাহলে সেটা অব্যশই বিবেচনায় নেওয়া হবে। আর যদি দাম বাড়ে তাহলে সেটাও পর্যালোচনা করব। সবকিছু বিবেচনায় নিয়ে দামের বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

টিপু মুনশি জানান: আগামী ১৫ দিনে আমরা মাঠপর্যায়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করব। ভোজ্যতেলের ওপর সব ধরনের শুল্ক কাঠামো আবারও খতিয়ে দেখব। এরপর আবার ব্যবসায়ীদের নিয়ে বসব। সেখানে নতুন করে পর্যালোচনার পর ভোজ্যতেলের নতুন দাম জানানো হবে।

আগামী রমজান মাসে বাজারে ভোজ্যতেলের দাম যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।

বর্তমানে সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন প্রতি লিটার ১৩৬ টাকা এবং বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

Tags: ভোজ্যতেলের দাম
Previous Post

যা ঘটলে নির্বাচন প্রতিহত করবে বিএনপি

Next Post

ড. মোমেনকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বসে আছেন, পেশাদারী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মোমেনকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ছবি, বাংলা সংবাদপত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT