চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতল ‘হ্যাপেনিং’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জেতা সিনেমার অভিনেত্রী হাতে পুরস্কার নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ সেপ্টেম্বর পর্দা নামলো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে ডিভান। ১৯৬০ এর দশকে অবৈধ গর্ভপাতকে ঘিরে ফরাসি ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে।

অ্যানি আরনাক্সের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে ‘হ্যাপেনিং’ ছবিটি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে। ‘হ্যাপেনিং’ ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি।

উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভারের ‌‘প্যারালাল মাদার’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‌‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)। হলিউড রিপোর্টার

Tags: লিড বিনোদনহ্যাপেনিং
Previous Post

ম্যানইউর পর ৬০০ লিগ ম্যাচজয়ী এখন চেলসিও

Next Post

বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি’ নিহত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি’ নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলছে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT