চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিস চলচ্চিত্র উৎসবে করোনার সংক্রমণ এখনও শূন্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
ভেনিস চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অতিথি ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। তার মাঝেই আয়োজন করা হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবের। সব ধরণের সুরক্ষা ব্যবস্থা রাখা হলেও শঙ্কায় ছিলেন আয়োজকরা। তবে এখন অনেকটাই নিশ্চিন্ত তারা। কারণ উৎসবে করোনার সংক্রমণ এখনও শূন্য।

১১ দিন ব্যাপি উৎসবের প্রথম ছয় দিনে ২০০০ র‍্যাপিড অ্যান্টিজেন কোভিড টেস্ট করা হয়েছে। তার মাঝে পাঁচজনের রিপোর্ট এসেছে ‘ফলস পজিটিভ’। বাকি সবারটা ‘নেগেটিভ’ এসেছে।

মঙ্গলবার উৎসব কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে। এবছর এখন পর্যন্ত ৯৮০০ অতিথিকে নিমন্ত্রণ দেয়া হয়েছে উৎসবে। টিকেট বিক্রি হয়েছে ২৩ হাজারের বেশি।

ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ অংশ নিতে পারছেন উৎসবে। টিকেট আগেই অনলাইনে কেটে রাখতে হচ্ছে। সামাজিক দূরত্ব রাখার জন্য বাড়তি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।

সিকিউরিটি চেক পয়েন্টগুলোতে কড়াকড়ি এতই বেশি যে বেশ কয়েকজন চলচ্চিত্র সমালোচক অভিযোগ জানিয়েছেন তাদেরকে লম্বা লাইনে দাড়াতে হয়েছে। ফলে পল শ্রেডার ‘দ্য কার্ড কাউন্টার’ এবং পাওলো সরেন্টিনোর ‘দ্য হ্যান্ড অব গড’ ছবির প্রিমিয়ারে প্রবেশ করতে তাদের দেরী হয়ে গেছে।

তবে ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অতিথিরা। ভ্যাকসিনের দুই ডোজ যাদের নেয়া নেই, তাদের প্রতি ৪৮ ঘণ্টা পর পর কোভিড পরীক্ষা করতে হচ্ছে। রেজিস্ট্রেশন করা অতিথিদের মাঝে ১০ শতাংশ আনভ্যাকসিনেটেড। তারা নিয়মিত কোভিড পরীক্ষা করাচ্ছেন।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৭৮তম আয়োজনে স্বর্ণসিংহের জন্য লড়বে ২১টি ছবি। উৎসব চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

Tags: করোনাভাইরাসচলচ্চিত্র উৎসবভেনিস চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
Previous Post

কানাডায় জাতীয় শোক দিবস পালিত

Next Post

তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে সরতে আদালতে ব্রিটনির বাবার আবেদন

Next Post
ব্রিটনির বাবা ও তার প্রেমিকা ছবি, দুইজনের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে সরতে আদালতে ব্রিটনির বাবার আবেদন

নতুন গান ভিডিও নিয়ে সেরাকণ্ঠের ইমরান খন্দকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন গান ভিডিও নিয়ে সেরাকণ্ঠের ইমরান খন্দকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT