চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনাসের স্বপ্ন গুঁড়িয়ে উইম্বলডনের নতুন রানী মুগুরুজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 15, জুলাই 2017
in স্পোর্টস
A A
মুগুরজা

ভেনাস উইলিয়ামসের স্বপ্ন গুড়িয়ে উইম্বলডনের শিরোপা জিতে নিয়েছেন গারবিন মুগুরুজা। মার্কিন তারকাকে ৭-৫ ও ৬-০ গেমে হারিয়ে সেন্টার কোর্টের নতুন রানী হলেন এই স্প্যানিশ। এটি মুগুরুজার ক্যারিয়ারে প্রথম উইম্বলডন ও দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা।

টেনিসে ইতিহাস গড়া থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে ছিলেন ভেনাস। সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ ছিল তার। শনিবার জিতলেই উন্মুক্ত যুগে (১৯৬৮ সালের পর) গ্র্যান্ডস্লাম জয়ী বুড়ি হতেন মার্কিন তারকা। তবে তীরে এসে তরী ডুবল তার। ২০০৮ সালে সর্বশেষ গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ভেনাস।

মজার বিষয়, ক্যারিয়ারের দুটি গ্র্যান্ডস্লামই উইলিয়ামস বোনদের হারিয়ে জিতলেন মুগুরুজা। গত বছর ছোট বোন সেরেনাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ১৪তম বাছাই স্প্যানিশ।

এর আগে তিনবারের সাক্ষাতে তিনবারই ভেনাসের কাছে হেরেছিলেন মুগুরুজা। তাই এই ম্যাচে ফেভারিট ছিলেন মার্কিনীই। তবে সব হিসেব উলটে দিয়ে সরাসরি সেটে শিরোপা জিতে নেন মুগুরুজা।

সেন্টার কোর্টে প্রথম থেকেই মুগুরুজার দাপটের কাছে দাঁড়াতে পারছিলেন না ৩৭ বছরের ভেনাস। দ্বিতীয় সেটের প্রথম থেকেই লিডে ছিলেন মুগুরুজা। তার ব্যাকহ্যান্ডে বিধ্বস্ত হয়ে পড়েন ভেনাস।

প্রথম সেটেই অর্ধেকের বেশি পয়েন্ট তুলে নেন স্প্যানিশ টেনিস তারকা। এতে ভেনাসের মনোবল অনেকটাই ভেঙে পড়ে। যার ফলে দ্বিতীয় সেটে ভেনাসকে কাবু করতে বেশি বেগ পেতে হয়নি মুগুরুজাকে।

দ্বিতীয় সেটে জয় পেতেই গ্যালারি থেকে চিৎকার শুরু হয়ে যায়। মুগুরুজার জয়ের আনন্দে ফেটে পড়েন তার ভক্ত-সমর্থকরা।

অন্যদিকে বিধ্বস্ত হয়ে কোর্টের পাশের চেয়ারে বসে পড়েন ভেনাস। প্রথম সেট থেকেই নিজের হার মেনে নিয়েছিলেন যেন। আর জয়ের পরে আনন্দে কোর্টে কান্নায় ভেঙে পড়েন মুগুরুজা।

Tags: উইম্বলডনভেনাস উইলিয়ামস
Previous Post

কাক, কাকের মাংস ও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ৫৭ ধারায় মামলা

Next Post

বঙ্গবন্ধু স্যাটেলাইট: মাহেন্দ্রক্ষণের অপেক্ষা

Next Post
ওয়েজ বোর্ড

বঙ্গবন্ধু স্যাটেলাইট: মাহেন্দ্রক্ষণের অপেক্ষা

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT