চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বর্ষণের পরে সম্ভাব্য ভূমিধসে আমাদের প্রস্তুতি কতটুকু?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:56 অপরাহ্ন 24, জুলাই 2018
in সম্পাদকীয়
A A

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থানে চলছে ভারী বর্ষণ। এই বর্ষণ আরো কয়েকদিন চলবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। সে সঙ্গে পাহাড়ী এলাকায় ভূমিধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূল ও পাহাড়ী এলাকায় এই ধসের আশঙ্কা সবচেয়ে বেশি। গতমাসেও রাঙামাটিতে ভূমিধসে ১০জন নিহত হয়।

বন উজাড়, অনিয়ন্ত্রিত পদ্ধতিতে চাষ, পাহাড়ে ঘর-বাড়ি নির্মাণ পদ্ধতিতে অনিয়ম এবং রাস্তাঘাট নির্মাণ পদ্ধতিতে ত্রুটি বেশিরভাগ ভূমিধসের কারণ বলে উল্লেখ করে থাকেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের পাহাড়ী এলাকার মাটি অন্যান্য দেশের পাহাড়ের তুলনায় অন্যরকম বলে এখানে ভূমিধসের শঙ্কা বেশি। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে শঙ্কা আরও বেড়ে যায়।

সমতলের বসতি নির্মাণ পদ্ধতিতে পাহাড়ে নির্মাণ হচ্ছে অসংখ্য বসতি। পাহাড়ে কীভাবে নিরাপদ বসতি নির্মাণ করতে হয়, সে বিষয়ে কোনো পরীক্ষিত নীতিমালা নেই। কোনো দুর্ঘটনা ঘটে গেলে ত্রাণ বিতরণ আর শোক প্রকাশ করা ছাড়া কিছু করার থাকছে না।

উপকূল ও পাহাড়ী এলাকায় জনবসতি পাহাড়ের আশেপাশে নয়তো সরাসরি পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটছে প্রতি বছরই। গত বছর রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং মৌলভীবাজার জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ১৭৫। ওইসব এলাকায় প্রতিবছর হতাহতের ঘটনা ঘটলেও জনসচেতনতা বাড়ছে না। প্রবল বর্ষণের সময়গুলোতে ওইসব এলাকার ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজনকে সরে যেতে প্রশাসন নির্দেশ দিলেও অনেকসময় তারা সরে যান না।

জেলাগুলোর সাধারণ মানুষের জানমাল নিয়ে চিন্তার সঙ্গে এ বছর নতুন করে যুক্ত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত বছর আগস্টে দেশে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারের প্রত্যন্ত পাহাড়ী এলাকায় পাহাড় কেটে অস্থায়ী আবাস তৈরি করেছে। তারা মারাত্মক ঝুঁকিতে আছে বলে দেশি-বিদেশি বিভিন্ন কর্তৃপক্ষ সাবধান করে আসছেন। দেশের পাহাড়ী এলাকার জনগণ ও রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

শুধু বর্ষাকাল বা প্রবল বর্ষণের সময়েই না, সারাবছর ধরে এসব বিষয়ে ওইসব এলাকার মানুষদের সাবধান করতে হবে, জানাতে হবে; শেখাতে হবে, কী করে তারা ভূমিধসের মতো প্রাণঘাতি দুর্যোগ থেকে রক্ষা পাবে। পাহাড়ী জনপদের আবাসন বিশেষজ্ঞ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে সম্ভাব্য প্রাণহানির ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব বলে আমরা মনে করি।

Tags: ভূমিধস
Previous Post

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পরে শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

Next Post

সিপিবির কার্যালয়ে ওবায়দুল কাদের

Next Post

সিপিবির কার্যালয়ে ওবায়দুল কাদের

বিরোধী দলগুলো আরও স্পেস পাবে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT