চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল শটের মহড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 08, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সৌম্য কানায় লাগিয়ে কয়েকবার এদিক-সেদিক করেন। তারপর এমন একটি বলে ফ্লিক করে ফাইন লেগে ধরা পড়েন, যেটি পুল করতে পারতেন। আরেক ওপেনার তামিম শর্টবলে পুল করতে গিয়ে টাইমিংয়ের অভাবে শর্টস্কয়ার লেগে ধরা। তার আগে এলবি থেকে রিভিউ নিয়ে জীবন পান।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা। রান ৬৯। তিন উইকেট নেই। পরে লিটন দাস এবং মুশফিকুর রহিমও ওই ভুলের ফাঁদে কয়েকবার জড়ান। দুজনে একবার করে জীবন পান। শেষ পর্যন্ত মুশফিক অফস্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। ছেড়ে দিলে ওয়াইড থেকে এক রান আসতে পারত।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে এই নিধাস ট্রফি। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হয়। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় ভারত। তারা এদিন আগের ম্যাচের একাদশ নিয়ে খেলতে নেমেছে।

টসের সময় বাংলাদেশের অধিনায়ক রিয়াদ বলেন, টস জিতলে তিনিও আগে বল করার সিদ্ধান্ত নিতেন।

পরিসংখ্যানের দিকে তাকালে বৃহস্পতিবারের ম্যাচে ভারতই ফেভারিট। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দলটির বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও জয় নেই। এর মধ্যে দেশের বাইরে হয়েছে দুটি। শেষবার ২০১৬’র টি-টুয়েন্টি বিশ্বকাপে মাত্র এক রানে কোহলিদের বিপক্ষে হেরে যায় সাকিবরা।

ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, রিশভ পান্ট, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।

Tags: নিধাস ট্রফি
Previous Post

জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের ভাই আটক

Next Post

বিএনপি নেতাদের অন্তর্জ্বালার কারণ বুঝি না: ওবায়দুল কাদের

Next Post

বিএনপি নেতাদের অন্তর্জ্বালার কারণ বুঝি না: ওবায়দুল কাদের

সঞ্জয়ের নামে সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন এক নারী ভক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT