চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস দীর্ঘসময় আমাদের সঙ্গে থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 23, এপ্রিল 2020
in আন্তর্জাতিক
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে একজন কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ বা করোনাভাইরাস আরো দীর্ঘ সময় আমাদের পৃথিবীকে অনুসরণ করবে বলে সতর্কবার্তা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডাব্লিউএইচও) বলেছে, অনেক দেশ এখনো এই মহামারী মোকাবেলার প্রাথমিক পর্যায়ে আছে।

ডাব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, যেসব দেশ মনে করছে তারা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে এনেছে, তারাও দেখবে এটি আবার জেগে উঠছে।

তিনি আরো বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা সঠিক সময়ে বিশ্ব জরুরি অবস্থা ঘোষণা করেছে। জানুয়ারির ৩০ তারিখে এই ঘোষণার কারণেই অনেক দেশ প্রস্তুতি নিতে ও পরিকল্পনা করতে পেরেছে।

এই সংকট মোকাবেলার কাজে যুক্তরাষ্ট্রের কাছে বেশ সমালোচিত হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগের আহ্বান বাতিল করে দিয়েছেন টেড্রস।

জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রস বলেন, পশ্চিম ইউরোপে এই মহামারী স্থির হচ্ছে বা নিশ্চিহ্ন হচ্ছে। যদিও সেই সংখ্যাটা কম। কিন্তু আফ্রিকা, সেন্ট্রাল ও সাউথ আমেরিকা এবং পূর্ব ইউরোপে এর উর্দ্ধমুখী প্রবণতা দেখে দুশ্চিন্তা বাড়ছে।

‘কিছু দেশ এখনো এই মহামারীর প্রাথমিক পর্যায়ে আছে। আর যারা প্রথম দিকে আক্রান্ত হয়েছিলো, তারা আবার এই ভাইরাসের পুনরুত্থান দেখছে। তাই ভুল করবেন না। আরো দীর্ঘ পথ যেতে হবে। ভাইরাসটি দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি যথাযথ ভূমিকা দেখিয়েছে? এমন প্রশ্নে টেড্রস বলেন, পেছনের দিকে তাকিয়ে বলবো, আমরা সঠিক সময়ে জরুরি অবস্থা ঘোষণা করেছি। জানুয়ারির ৩০ তারিখে ওই ঘোষণার ফলে অনেক দেশ প্রস্তুতি নিতে যথেষ্ট সময় পেয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারা বিশ্বে ২৬ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ মানুষ।

Tags: করোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

করোনাভাইরাস: কানাডায় শিক্ষার্থীদের জন্য ৯০০ কোটি ডলারের তহবিল

Next Post

বান্দরবানে ইউএনও-ওসি ও ৭ চিকিৎসকসহ ৩০ জন কোয়ারেন্টাইনে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে ইউএনও-ওসি ও ৭ চিকিৎসকসহ ৩০ জন কোয়ারেন্টাইনে

সত্যজিৎ রায়ের ছবি, সিনেমা নির্মাণের মহান শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিৎ রায়ের যে ছবিগুলো অবশ্যই দেখা উচিত সিনেপ্রেমীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT