চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুলে যাওয়া’ একটি মানসিক রোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 পূর্বাহ্ন 04, নভেম্বর 2015
in অন্যান্য, স্বাস্থ্য
A A

আজকাল কম বা বেশি আমাদের সবার মধ্যে একটি সাধারণ সমস্যা দেখা যায়। আর তা হলো কোনো কিছু করতে ভুলে যাওয়া বা কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো অংশ মনে না থাকা। এ সমস্যাটিকে আমরা খুব হালকাভাবে নিলেও এটি এক ধরণের মানসিক রোগ, মেডিকেলের ভাষায় যাকে বলা হয় ‘মেমোরি লস’ বা ‘পারসিসটেন্ট ফেইলর’।

ধীরে ধীরে এই রোগটি কোনো ব্যক্তিকে হতাশাগ্রস্ত করে ফেলতে পারে। যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও অনেক প্রভাব ফেলে।

কিছু মনে রাখার বিষয়টি সরাসরি ব্রেইনের সঙ্গে সম্পৃক্ত যার মাধ্যমে ব্যক্তি মস্তিষ্কে তথ্য গুছিয়ে রাখে, কাউকে সেই তথ্য দেয়। অনেক সময় কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও এই সমস্যা হয়ে থাকে। আবার মানসিকচাপে থাকলে, কোনো বিষয়ে হতাশ বা রেগে থাকলেও কারো মধ্যে এই ভুলে যাওয়া রোগ দেখা দিতে পারে। তাই প্রথম থেকেই এই সমস্যার বিষয়ে সচেতন থাকতে হবে। কোনোভাবেই ভুলে যাওয়ার অভ্যাসকে বাড়তে দেয়া যাবে না। যেভাবে এই রোগের চিকিৎসা করবেন;

স্বাস্থ্যকর ডায়েট চার্ট অনুসরণ করুন:  স্বাস্থ্যকর ও ফ্রেশ খাবার খান যা শুধু ব্রেইনের জন্যই নয় শরীর ও পরিপাকতন্ত্রের জন্যও অনেক ভালো। প্রতিদিন সবুজ শাক-সবজি খাওয়ার সঙ্গে খাদ্য তালিকায় যেনো সুষম খাবার থাকে তা নিশ্চিত করুন। লো-ফেটযুক্ত খাবার যেমন চর্বিহীন মাংস, চামড়া ছাড়ানো হাঁস ও মুরগীর মাংস খান। মাছের তেল স্মরণশক্তি প্রখর করে।

পর্যাপ্ত সময় ঘুমান: স্মরণ শক্তিতে ঘুমের অনেক ভালো প্রভাব আছে। ঘুমের সময় ব্রেইন বিশ্রাম পায়। তাই যতোই কাজের চাপ থাকুক না কেনো প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুমাতে হবে।

ব্যায়াম করুন: ব্যায়াম করলে শুধু শরীর স্বাস্থ্য ফিট ও সুস্থ থাকে তা নয়, মনও প্রফুল্ল থাকে।পাশাপাশি ব্রেইন প্রখর হয়। স্মরণশক্তি বাড়ে।

গুছিয়ে কাজ করুন: ঘুম থেকে উঠে দিনের শুরুতেই মাথায় ঠিক করে ফেলুন সারাদিনে কী কী কাজ করেতে হবে। দরকার হলে কখন কোন কাজ করবেন তা লিখে ফেলুন। এতে কোনো কাজ বাদ পড়বে না। পাশাপাশি সবকিছু গুছানো থাকবে।একটা করে কাজ করা হয়ে গেলে পাশে টিক চিহ্ন দিয়ে দিন।

মানসিকভাবে সক্রিয় থাকুন: বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই অযথা বেকার বসে থাকবেন না। কোনো না কোনো কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন, সবকাজে ব্রেইন খাটাবেন। পড়া-লেখার পার্ট শেষ হয়ে গেলেও প্রতিদিন ভোরে কিছুক্ষণ অঙ্ক করুন। বিকেলে অনলাইন গেমস খেলুন। এতে ব্রেইন শার্প হবে। স্মৃতিশক্তি ও যুক্তি দক্ষতা বাড়বে।

Previous Post

ব্ল্যাক বক্সে রেকর্ড হয়েছে অদ্ভুত শব্দ

Next Post

ঢাকায় আসছে জেমস বন্ড!

Next Post

ঢাকায় আসছে জেমস বন্ড!

আফগান নারীকে পাথর ছুঁড়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT