চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুতুড়ে বিল: ডিপিডিসি’র ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 04, জুলাই 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানোর ঘটনায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্তকৃত চার কর্মকর্তা হলেন: নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মুজিবুল রহমান ভূঁইয়া এবং কম্পিউটার ডেটা এন্ট্রি কো-অর্ডিনেটর জেসমিন আহমেদ।

চার কর্মকর্তাকে বরখাস্ত করার পাশাপাশি ৩৬ প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়াও ১৩ মিটার রিডার ও একজন মিটার সুপারভাইজারের চুক্তিও বাতিল করেছে ডিপিডিসি।

রাজধানী ঢাকার মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্ব অঞ্চল এবং নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তদন্ত শেষ হলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত সাত দিনের মধ্যে ভুতুড়ে বিল সমন্বয় করতে ব্যর্থ হওয়ায় দেশের চারটি বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রায় ৩০০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্কফোর্স। গত ২৫ জুন বিদ্যুৎ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে। সাত দিনের মধ্যে ভুতুড়ে বিলের সমাধান না করতে পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এ জন্য শাস্তি দেয়ার কথা বলে এই টাস্কফোর্স।

দেশে ছয়টি বিতরণ সংস্থা রয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে প্রকৃত বিলের চেয়ে কোথাও কোথাও তিন থেকে ১০ গুণ বেশি বিল করার অভিযোগ উঠেছে।

Tags: ডিপিডিসি
Previous Post

একজন পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ

Next Post

‘রাজশাহী বিসিক শিল্পনগরী-২’ প্রকল্পের কাজ শুরু

Next Post
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা স্মারক উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজশাহী বিসিক শিল্পনগরী-২’ প্রকল্পের কাজ শুরু

নদীর জলাবদ্ধতা ও জলজ উদ্ভিদ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেলটা প্ল্যানের দ্রুত বাস্তবায়ন চান পরিবেশবিদরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT