চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের রাণী মাতাকে প্রধানমন্ত্রীর অন্যরকম উপহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 15, মার্চ 2016
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে
মোটর ভেহিকেল চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত,
নেপাল) করিডোর চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি হবে।

ভুটানের রাণীমাতা এবং ইয়ূথ ডেভেলপমেন্ট ফান্ডের সভাপতি শেরিং পেম ওয়াংচুক আজ মঙ্গলবার সন্ধ্যায় প্গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশের জনগণের জন্য ভুটানের জনগণের বিশেষ অনুরাগ রয়েছে উল্লেখ করে বৈঠকের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের স্বীকৃতি প্রদানের বিষয়টির কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

দু’দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এই সম্পর্ক ও যোগাযোগ এখন আরো সুদৃঢ় হয়ে আন্তব্যক্তিক পর্যায়ে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী ভুটানের সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের বাংলাদেশ সফরের (১৯৭৪) একটি ফটো অ্যালবামও রাণী মাতাকে উপহার দেন।

ভুটানের রাণী মাতা বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মুগ্ধতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি ভুটান ও বাংলাদেশের সম্পর্ক উত্তোরোত্তর আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী ভুটানের বর্তমান রাজা-রাণী এবং রাজমাতাকে রাজসিংহাসনের উত্তরাধিকারী পাওয়াতে অভিনন্দন জানান এবং তার ভুটান সফরের স্মৃতিচারণ করেন।

ভুটানের বর্তমান রাজা জিগমে কেসর নামগয়াল ওয়াংচুক সম্প্রতি এক পুত্র সন্তানের পিতা হয়েছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. সুরাইয়া বেগম, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ওম পেমা সরেন উপস্থিত ছিলেন।

পরে ভুটানের রাণীমাতার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশ ভোজে রাণী মাতা যোগদান করেন।

Previous Post

ভুটানের রাণী মাতাকে প্রধানমন্ত্রীর অন্যরকম উপহার

Next Post

ভুটানের রাণী মাতাকে প্রধানমন্ত্রীর অন্যরকম উপহার

Next Post

নিজেদের মাটিতে কুপোকাত ভারত

নিজেদের মাটিতে কুপোকাত ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT