চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের জনগণের জন্য ২০ কোটি টাকার ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 23, জুলাই 2018
in বাংলাদেশ
A A

ভুটানের জনগণের জন্য এক বছরের প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর থেকে তিন মাসে ২০ কোটি টাকার ২৫৮ প্রকার ওষুধ সে দেশে পাঠানো হবে।

সোমবার সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম টোবডেন রাবগির কাছে এই ওষুধের টোকেন হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরের সময় সে দেশে ওষুধের প্রয়োজনীয়তা অনুধাবন করে এক বছরের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর তিন মাসে এই ওষুধগুলো পাঠানো হবে।

সড়ক পথে বাংলাদেশ বুড়িমারি পর্যন্ত ট্রাকে করে ওষুধ পৌঁছে দেবে। এর পর ভুটান বুড়িমারি থেকে ওষধুগুলো নিয়ে যাবে। বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির তত্ত্বাবধানে ৭১টি কোম্পানি এই ওষুধগুলো সরবরাহ করেছে।
ওষুধের টোকেন হস্তান্তর অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র ভুটান সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেশে ওষুধের প্রয়োজনীয়তা অনুধাবন করে এক বছরের ওষুধ অনুদান হিসেবে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি বলেন, এই ওষুধ সরবরাহের মধ্যদিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। ভুটান হচ্ছে সেই দেশ যে দেশ আমাদের স্বাধীনতার স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ। ভুটানের জনগণের জন্য এটা আমাদের দেশের জনগণের শুভেচ্ছা।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: ভুটানসেমি লিড
Previous Post

জাপানে ভয়াবহ তাপদাহ, সতর্কতা জারি

Next Post

ক্যামেরার সামনে প্রথমবার শহীদ পত্নী মীরা

Next Post

ক্যামেরার সামনে প্রথমবার শহীদ পত্নী মীরা

নারী সহিংসতা বিরোধী মুুভমেন্ট: সিনেমায় প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT