চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভীষণ কাজ পাগল ছিলেন সালমান: আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

আসছে ১৯ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের কালজয়ী প্রয়াত অভিনেতা সালমানের জন্মবার্ষিকী। বিশেষ এই দিনকে সামনে রেখে একটি গান রিলিজের পরিকল্পনা করছেন সালমানের অসংখ্য গানে কণ্ঠ দেয়া তারকা শিল্পী আগুন। সালমানকে উদ্দেশ্য করে গানটির শিরোনাম ‘লাভ ইউ সালমান শাহ’।

নূর ক্রিয়েশনস-এর ব্যানারে সালমানের জন্মদিনেই গানটি প্রকাশ করা হবে। গানটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে কণ্ঠশিল্পী আগুন বলেন, সামনে সালমানের জন্মদিন। তাকে স্মরণ করতে মুরাদ নূর নামের একজন গীতিকার আমার কাছে আসে একটি গান গেয়ে দিতে। তার আইডিয়া আমার ভালো লাগে। নীহার আহমেদ ও নবাব আমিনের কথায় গানটির লিরিকও বেশ চমৎকার।

সালমানের স্মরণে গানটির লিরিক নিয়ে আগুন আরো বলেন, গানটির বিশেষত্ব হলো সালমান অভিনীত সবগুলো সিনেমার নাম নিয়ে এটি লেখা হয়েছে।

সালমান ভীষণ কাজ পাগল ছিলেন জানিয়ে আগুন আরো বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর আগে থেকে সালমানের সাথে আমার পরিচয়। একদম কাজ পাগল একটা ছেলে ছিলো সে। আড্ডা দেয়ার টাইমও তার খুব একটা ছিলো না। যা আড্ডা দিতো এফডিসিতেই। তার সিনেমার জন্য স্টুডিওতে যখন গান নিয়ে ব্যস্ত থাকতাম, সে এসে গানগুলোর খোঁজ খবর করতো। এটা তার ডিউটির মধ্যে ছিলো।

‘কেয়ামত থেকে কেয়ামত’-এর ‘বাবা বলে ছেলে নাম করবে’ গানে কণ্ঠ দিয়ে সালমানের সাথে সাথে সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন আগুন নিজেও। এরপর সালমানের প্রায় সব সিনেমার গানের কণ্ঠে ছিলেন তিনি। সালমানের ঠোঁটে আগুনের কণ্ঠ এতোটাই মানানসই ছিলো যে অনেকে ভেবে বসতো এটা বুঝি সালমানেরই কণ্ঠ!

এদিকে বহুদিন পর মৌলিক গানে ফিরলেন আগুন। সামনে আরো গান করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সালমানকে নিয়ে গানটা গাইলাম। দেখি কি ফিডব্যাক আসে। তারউপর আসলে নির্ভর করবে সামনে গান করবো কিনা!

Tags: আগুনকেয়ামত থেকে কেয়ামতলিড বিনোদনসালমান শাহ
Previous Post

খালেদা জিয়াকে রোববার প্রেসক্রিপশন দেবে মেডিকেল বোর্ড

Next Post

খালেদার স্বাস্থ্য নিয়ে অসুস্থ রাজনীতি করছে বিএনপি: আওয়ামী লীগ

Next Post

খালেদার স্বাস্থ্য নিয়ে অসুস্থ রাজনীতি করছে বিএনপি: আওয়ামী লীগ

ভরসা হয়ে আছেন মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT