চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনাম বাংলাদেশ দূতাবাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 30, আগস্ট 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ দূতাবাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বাংলাদেশি ও ভিয়েতনামি কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে নানান কর্মসূচি পালন করে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস।

ভিয়েত ডাক ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় সোমবার দূতাবাসে সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সামিনা নাজ নিজ বাসভবন থেকে রক্তদানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও দূতাবাসের কর্মচারী ও ভিয়েতনামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

এমন কর্মসূচি নেওয়ার জন্য রাষ্ট্রদূত সামিনা নাজকে ভিয়েত ডাক ইউনিভার্সিটি হাসপাতালের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এ কাজে এগিয়ে আসার জন্য বাংলাদেশ-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন আরো গভীর হবে, তেমনি স্বেচ্ছায় সংগৃহীত রক্ত অনেক পীড়িত ও অসহায় মানুষকে সহায়তা করবে।

রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে যে অবিস্মরণীয় নেতৃত্ব ও অবদান রেখেছেন, স্বেচ্ছায় রক্তদান করে বাংলাদেশ দূতাবাস এই মহান নেতার প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। এই কর্মসূচি বাংলাদেশ-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নিদর্শন হিসেবেও উল্লেখ্য।

রক্তদান কর্মসূচী সমাপান্তে দূতাবাসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারীদের মধ্যে মুজিব বর্ষের লোগো সম্বলিত স্যুভেনির মগ উপহার দেওয়া হয়।

শোকাবহ আগস্টে বাংলাদেশ দূতাবাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাব-গম্ভীর পরিবেশে স্মরণ করা হয়। জাতীয় শোক দিবসকে স্মরণ ও ভ্রাতৃপ্রতিম ভিয়েতনামি জনগণের প্রতি সৌহার্দ্য প্রদর্শন স্বরুপ রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ ভিয়েতনামে কোভিড-১৯ মহামারির কারণে অসহায় ও দুস্থ পরিবার এবং কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য ভিয়েতনাম ফাদারল্যান্ড ফ্রন্টের কাছে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।

Tags: আগস্টবাংলাদেশ দূতাবাসভিয়েতনাম
Previous Post

সংসদ ভবনের নকশা বর্হিভূত সব স্থাপনা-কবর ভেঙে ফেলার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

Next Post

বড় পর্দায় প্রথমবার, চরিত্রের ঘোর কাটেনি নোভার

Next Post
নোভার চরিত্রের ঘোর কাটেনি, বড় পর্দায় প্রথমবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় পর্দায় প্রথমবার, চরিত্রের ঘোর কাটেনি নোভার

বাংলাদেশের মানুষ masks পরিধান করে স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘের কোলে রোদ হেসেছে…

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT