চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিপি নুরের ওপর হামলায় ওবায়দুল কাদেরের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 23, ডিসেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে ভিন্ন মতাবলম্বী হলেও কারও ওপর হামলা করা বৈধতা পায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ডাকসু ভিপি’র সঙ্গে ভিন্নমত থাকতেই পারে। তবে তার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, ছাত্রলীগের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এ ধরণের নিন্দনীয় ঘটনা যারা ঘটায়, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।

প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এরা দুই জন হাসপাতালে গিয়েছিলেন।  তবে এঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের সাথে দলীয় কোন সম্পর্ক থাকলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এভাবে প্রকাশ্যে হামলার বিচার হওয়া উচিৎ।

রোববার  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ডাকসু ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অভিযোগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। এতে ভিপি নুরসহ তার অনুসারী বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আহত ২৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ছয় জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। রোববার রাতে তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। ঢামেক হাসপাতাল থেকে সোমবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি নুরসহ বাকি পাঁচ জনের শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত।

এদিকে, ভিপি নুরসহ অন্যদের ওপর হামলার বিচার চেয়ে রোববার সন্ধ্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। পরে সোমবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ঘোষণা দেয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

Tags: ভিপি নুরুল হক নুরসেতুমন্ত্রী ওবায়দুল কাদের
Previous Post

রাজনৈতিক ফায়দা লুটতে নুর অপপ্রচার চালাচ্ছেন: সাদ্দাম

Next Post

উইজডেনের দশক সেরায় কোহলি-ধোনিদের সাথে সাকিব

Next Post

উইজডেনের দশক সেরায় কোহলি-ধোনিদের সাথে সাকিব

বিয়ে করলেন লাক্সতারকা চৈতি, স্বামী পাইলট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT