চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিন্ন’ সেলেকাও কৌশলে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 পূর্বাহ্ন 15, জুন 2015
in স্পোর্টস
A A

কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচে ‘ওয়াইড-ওপেন’ ফুটবল খেলে জয় পেয়েছে ব্রাজিল। নেইমার-কস্তার গোলে পেরুকে ২-১-এ পরাজিত করে কোপায় শুভ সূচনা করেছে কার্লোস দুঙ্গার শিষ্যরা।

এর আগে দুঙ্গা যখন ব্রাজিল দলের কোচ ছিলেন তখন তিনি ছিলেন রক্ষণাত্নক। নতুন করে দায়িত্ব নেওয়ার পরে বদলে ফেলেছেন নিজের কৌশল, দলকে ঢেলে সাজিয়ে উপহার দিয়েছেন নতুন ব্রাজিল দল।

প্রথমার্ধ থেকেই আক্রমাত্নক মেজাজে ছিলো নেইমার বাহিনী, যদিও প্রথম গোল হজম করতে হয়েছে তাদের। তবে ঘুরে দাড়াতে সময় লাগেনি, দানি আলভেসের ঠেলে দেয়া ক্রসে ঠিকই জালে বল জড়িয়েছেন তুরুপের তাস নেইমার। আলভেসকে রাইট উইং দিয়ে উঠে আসতে দেখা গেছে বারবার এবং তার ব্যাকআপ হিসেবে ছিলেন মিডফিল্ডাররা। দানি আলভেস প্রমাণ করেছেন আবারও যে ক্রসিং-এ তার জুড়ি মেলা ভার।

ব্রাজিলের রক্ষণভাগ প্রায় মাঝমাঠে এসে খেলেছে বলে পেরু’ও যেমন সুযোগ সৃষ্টি করতে পেরেছে, খেলাটিও হয়েছে দারুণ আক্রমণাত্মক ও দর্শকদের জন্য উপভোগ্য। কখনো ৩-৫-২ আবার কখনো ৪-৪-২ পদ্ধতিতে খেলেছে দু্ঙ্গার দল। দানি আলভেসের সঙ্গে উইলিয়ানকেও মাঠজুড়ে দেখা গেছে। এমনকি ফেলিপে লুই’ও পেরু’র ডিফেন্সে আতঙ্ক ছড়িয়েছেন।

ব্রাজিল তার খেলার গতিও বাড়িয়ে ‘ফার্স্ট-টাইম’ পাসিং , ‘ওয়ান-টু-ওয়ান’ এবং অনেক বেশি ‘স্কয়ার’ পদ্ধতিতে পাস দিয়ে মাঠ-কে অনেকটাই বড় করে নিয়েছে নিজেদের জন্য।

মাঝে মাঝে পেরুর ‘কাউন্টার অ্যাটাক’ সামলাতে বেগ পেতে হয়েছে হলুদ শিবিরের। তবে হঠাৎ সামলে নিয়ে জটলার ভেতর’ও ব্রাজিল রক্ষণশিবিরে স্বাচ্ছন্দ্য এবং বোঝাপড়া ছিলো দৃষ্টিনন্দন।

ব্রাজিলের এবারের দলটি বলা যেতে পারে ইউরোপীয় মেজাজের লাতিন দল। শুধু দুঙ্গা’র কৌশলই নয়, ব্রাজিল তারকা নেইমারের খেলায়ও ইউরো-ল্যাতিন ফুটবলের ‘ভিন্ন’ আমেজ ছিলো উপভোগ্য। পিছিয়ে থেকেও মাত্র দুই মিনিটের মাথায় সমতা এনে দেওয়া ও কস্তাকে ৯২ মিনিটে সেই জয়সূচক গোলের অসাধারণ থ্রু-পাস, সবকিছুতেই বুক উচিয়ে নেতৃত্ব দিয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের ব্যর্থতা আর ইনজুরির স্মৃতি ফুটবল প্রেমীদের মন থেকে মুছে দিতেই হয়তো গুরু-শিষ্যের এই বদলে যাওয়া।

Tags: কোপা আমেরিকা
Previous Post

ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট

Next Post

অ্যাকর্ড এল্যায়েন্স এখন গলার ফাঁস: অর্থমন্ত্রী

Next Post

অ্যাকর্ড এল্যায়েন্স এখন গলার ফাঁস: অর্থমন্ত্রী

বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT