চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্ন দর্শনের কোচ জয়াবর্ধনের খুলনা-ভাবনা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:25 অপরাহ্ন 05, জুলাই 2017
in স্পোর্টস
A A
প্রশ্নের জবাব দিচ্ছেন টাইটানসের কোচ জয়াবর্ধনে (ছবি: চ্যানেল আই অনলাইন)

প্রশ্নের জবাব দিচ্ছেন টাইটানসের কোচ জয়াবর্ধনে (ছবি: চ্যানেল আই অনলাইন)

গতবার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলে গেছেন। এবার খুলনা টাইটানসের কোচ হয়ে আসছেন মাহেলা জয়াবর্ধনে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি দুই বছরের জন্য চুক্তি করেছে এই শ্রীলঙ্কান কিংবদন্তির সঙ্গে। কোচের ভূমিকায় নামার আগে ঢাকার দর্শকদের সামনে আনুষ্ঠানিক পরিচয়টাও হয়ে গেল তার। তাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার কথাই বলে গেলেন মাহেলা। কোচিং দর্শনের ক্ষেত্রে তার কাজকে চাকরি হিসেবে যেমন দেখেন না, তেমনি নিজেকে পেশাদার কোচের কাতারেও ফেলতে চান না তিনি।

আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। যাতে মাহমুদউল্লাহর দলের কোচ মাহেলা। সাবেক লঙ্কান তারকা বিপিএল শুরুর বেশ আগেই ঢাকায় এসে জানিয়ে গেলেন খুলনা টাইটানসকে নিয়ে ভাবনার কথা। তার দুই দিনের সফরের একটি অংশ পরিচয় পর্ব। সেখানেই বললেন, গতবার তৃতীয় হওয়া খুলনাকে টিম হিসেবে পারফর্ম করার মানসিকতার মন্ত্র দিতে চান প্রথমে। আর সময়টাতে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে কাজ করার ইচ্ছা আছে মাহেলার।

নতুন চ্যালেঞ্জ নিয়ে প্রশ্নোত্তর পর্বে সংবাদ মাধ্যমের সামনে মাহেলা বললেন, ‘আমি এটাকে চাকরি হিসেবে দেখছি না। তবে এটা একটা চ্যালেঞ্জ। দলের হয়ে অবদান রাখতে পারাই আমার কাছে মুখ্য। ভবিষ্যৎ প্লেয়ার তৈরিতে অবদান রাখতে চাই। আপাতত খুলনা আর মুম্বাই দল নিয়েই ভাবছি। আর কোন ভাবনা আপাতত নেই।’

খুলনার ফ্র্যাঞ্চাইজিমালিক, টিম ম্যানেজমেন্টের সঙ্গে পরিচিতি পর্বে ছিলেন দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। সঙ্গে টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টাইটানসের উপদেষ্টা হাবিবুল বাশার সুমন। সাবেক ক্রিকেটার ও খুলনার ম্যানেজার নাফিস ইকবাল খান।

আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল, কাউন্টি, পিএসএল- সবখানেই খেলেছেন মাহেলা। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে খেলেছেন পাকিস্তান সুপার লিগে। সারা দুনিয়া চষে বেড়ানোয় সব দেশের ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কে ভালোই ধারণা আছে তার। তাই কোচিংয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবতেই পারেন মাহেলা।

তবে মূল দলের চেয়ে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরিতেই আগ্রহ বেশি তার। ফুলটাইম জব হিসেবে কোচিংকে বেছে নিতে চান না মাহেলা, ‘ক্রিকেট আমার ফুলটাইম জব হবে না। আরও অনেককিছুই করার আছে। কোচিং তার অংশ মাত্র। এটাকে আমি চাকরি মনে করি না। মনে করি একটা টিমে অবদান রাখছি।’

কিছু সংবাদ মাধ্যমে এসেছে শ্রীলঙ্কার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মাহেলা। এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন তিনি। আর কোচিং নিয়ে আপাতত খুলনা আর মুম্বাইয়ের সঙ্গে থাকতে পেরেই খুশি বলে জানালেন।

Tags: বিপিএল-২০১৭
Previous Post

ফরহাদ মজহারও কি সেই আগের দিনের রাজকবি?

Next Post

সাড়ে সাত বছর বয়সেই আট প্যাক!

Next Post
সাড়ে সাত বছর বয়সেই আট প্যাক

সাড়ে সাত বছর বয়সেই আট প্যাক!

নিজেদের নির্দোষ দাবি করলেন বাবর-পিন্টু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT