চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্নরূপে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন শাবনূর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 পূর্বাহ্ন 18, নভেম্বর 2015
in বিনোদন
A A

ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। দুই মাস অস্ট্রেলিয়ায় অবস্থান করে গত ১৫ নভেম্বর তিনি দেশে ফিরেছেন।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকা শাবনূর রোজার আগে দেশে ফিরেছিলেন। দেশে ফেরার একমাত্র উদ্দেশ্য ছিলো যেসব সিনেমার কাজ বাকি ছিলো সেসব সিনেমার কাজ শেষ করবেন তিনি। তবে কোনো সিনেমার কাজ শেষ না করেই গত ৫ আগস্ট আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছাড়ছেন ‘তোমাকে চাই’ খ্যাত শাবনূর।

২০ বছরের ক্যারিয়ারে শেষ পর্যায়ে এসে অনিয়মিত হয়ে পড়া এহতেশামের ‘চাঁদনী রাতে’র এ নায়িকা অতিরিক্ত মেদ কমানোর জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তবে এবার নিজের মেদ কমিয়ে ভিন্ন রূপে দেশে ফিরেছেন সুপারহিট এ নায়িকা।

২০১৩ সালে মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমাটি শেষ করেই অস্ট্রেলিয়ায় চলে যান। সে সময়ে জানা যায় শাবনূরের বিয়ের কথা। নায়ক অনিকের সঙ্গে ঘর বাধেঁন শাবনূর। এর কয়েক মাস পরেই ২০১৩ সালে ২৯ ডিসেম্বর শাবনূরের কোল জুড়ে আসে ছেলে সন্তান আইজান।

এরপর থেকেই জোড় গুঞ্জন ওঠে শাবনূর দেশে ফিরছেন। ছেলে আইজানকে দেশে ফিরলেও শুটিং এর কাজে সময় দিতে পারছিলেন না তিনি। তবে বেশ কিছু দিন ধরে তার চিরচেনা জায়গা এফডিসিতে টানা তিনদিন একটি অসমাপ্ত সিনেমার গানের শুটিং এ অভিনয় করেন তিনি।

শাবনূর অভিনীত প্রায় চারটি সিনেমার কাজ শেষ না হওয়ার কারণে পরিচালকরা ছবিগুলো মুক্তি দিতে পারছেন না। এরমধ্যে তিন বছর ধরে আটকে আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এইতো প্রেম’, মোস্তোফিজুর রহমান বাবু পরিচালিত ‘অবুঝ ভালোবাসা’ সিনেমাটি আটকে আছে প্রায় চার বছর ধরে।

এছাড়া পাঁচ বছর ধরে আটকে আছে নজরুল ইসলাম খান পরিচালিত ‘স্বপ্নের বিদেশ’ সিনেমাটির কাজ। অতিরিক্ত মেদের কারণে সিনেমাগুলো আটকে আছে বলে অনেক নির্মাতারা মনে করেন। তাই বাকি কাজগুলো শেষ করার জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে মেদ কমিয়ে আবার ফিরেছেন এই নায়িকা।

Tags: ঢালিঊডনায়িকাশাবনূর
Previous Post

ভিন্নরূপে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন শাবনূর

Next Post

প্যারিসে পুলিশী অভিযানে ৩ সন্দেহভাজন নিহত

Next Post

প্যারিসে পুলিশী অভিযানে ৩ সন্দেহভাজন নিহত

ব্ল্যাক টি’র অজানা উপকারিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT