চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও রেফারি নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 01, জুলাই 2017
in স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের আগে কনফেডারেশন্স কাপে পরীক্ষামূলকভাবে ভিডিও রেফারির ব্যবস্থা চালু করেছে ফিফা। কিন্তু তাতেও শতভাগ সঠিক সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না।

টুর্নামেন্টের গ্রুপপর্বে মাঠের রেফারিরা ভিডিও ব্যবহার করে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্য থেকে ছয়টি সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছে। ২৯টি সিদ্ধান্ত ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

ভিডিও রেফারির সাহায্য নেয়া হবে কি না, সেটা মাঠের রেফারির ওপর নির্ভর করে। এছাড়া অন্য রেফারিও প্রধান রেফারিকে ভিডিও ব্যবহারের পরামর্শ দিতে পারেন। সাইডলাইনের পাশে একটি মনিটর থাকে। সেখান থেকে রিপ্লে দেখতে পারেন রেফারি।

মাঠের রেফারি ভিডিও বিশ্লেষণকারীদের সঙ্গে কী কথা বলছেন, সেটা কেউ শুনতে পারে না। এবং সাইডলাইনের পাশে তিনি কী দেখছেন, তাও কেউ দেখতে পারে না।

সেমিফাইনালে চিলি-পর্তুগালের ম্যাচে বিতর্কিত কাণ্ড ঘটে। পর্তুগালের ডিফেন্ডার জস ফন্টে সিলভাকে বক্সের ভেতর ফাউল করলেও রেফারি এড়িয়ে যান। এমনকি ভিডিও রেফারির সাহায্যও চাননি।

গ্রুপপর্বে জার্মানি-ক্যামেরুন ম্যাচে আরও ভয়াবহ ঘটনা ঘটে। রেফারি প্রথমে ভুল করে ক্যামেরুনের সিয়ানিকে লালকার্ড দেখান, পরে তিনি বুঝতে পারেন দোষ ছিল মাবৌকার। এবং তাকেই মাঠ থেকে বের করে দেন।

ফুটবলে রেফারির নিজের বিবেচনার উপর অনেক কিছু নির্ভর করে। বক্সের ভেতর কোনটা ফাউল কোনটা ফাউল না, সেটা তাৎক্ষণিকভাবে তাকে সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় তিনি এড়িয়ে গেলেও ভুক্তভোগী দলগুলোর কিছু করার থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, এসব ক্ষেত্রে মাঠের রেফারি ভিডিও রেফারির সাহায্য নিবেন কি না, সেটা এখনো পরিষ্কার নয়।

ক্যামেরুনের কোচ হুগো ব্রুস ভিডিও রেফারি নিয়ে এতটুকু খুশি নন, ‘এটা বুঝি না। আসলেই আমি এখনো কিছু বুঝি না।’

এই পরিস্থিতিতে বিবিসি প্রশ্ন তুলছে, রাশিয়া বিশ্বকাপে ভিডিও রেফারি রাখা হবে কি না?

রেফারিদের প্রধান বুসাকা বলছেন, ‘ভিডিও রেফারি পদ্ধতির অনেক বিষয় উন্নত করা উচিত।’

‘প্রত্যেক দেশ থেকে বিশ্বকাপে যারা রেফারি পাঠাচ্ছে, তাদের উচিত বিষয়টি নিয়ে কাজ করা। এই প্রতিযোগিতার জন্য আমরা পাঁচদিন রেফারিদের প্রশিক্ষণ দিয়েছি। এই পদ্ধতি শতভাগ নির্ভুল নয়,’ বলেন বুসাকা।

Tags: ভিডিও রেফারি
Previous Post

হলি আর্টিজান: বাবার মতো কেউ বলে না ‘আয় খুকু আয়’

Next Post

চোট নিয়েও উইম্বলডন বাঁচাতে লড়বেন মারে

Next Post
অ্যান্ডি মারে।

চোট নিয়েও উইম্বলডন বাঁচাতে লড়বেন মারে

ক্লদিয়া মারিয়া সহ অন্যদের সঙ্গে লেখক

হলি আর্টিজান: একজন ক্লদিয়া মারিয়া, বাংলাদেশের বন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT