চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কনফারেন্সে মোদির সঙ্গে বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্মিত ৫০০ মেগাওয়াট এইচভিডিসি (২য় ব্লক) প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সোমবার।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন তারা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এসময় বাংলাদেশ রেলওয়ে ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’- শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন তারা।

২০১৩ সালের ৫ অক্টোবর ভেড়ামারায় স্থাপিত এইচভিডিসির প্রথম ব্লকের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়। পরবর্তীকালে ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়। এই মোট ৬৬০ মেগাওয়াটের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন করে ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট।

রোববার দিবাগত রাত ১২টার পর ৩০০ মেগাওয়াট দিয়ে এই বিদ্যুৎ আমদানি শুরু হয়। পর্যায়ক্রমে চাহিদা, গ্রিড সমন্বয় (সিনক্রোনাইজেশন) প্রভৃতির ওপর নির্ভর করে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হবে তার ১০ শতাংশ, অর্থাৎ ২ হাজার ৪০০ মেগাওয়াট আমদানি করা হবে। এর পুরোটাই আমদানি হবে ভারত থেকে।

২০৪০ সালের মধ্যে মোট বিদ্যুৎ আমদানি করা হবে ৯ হাজার মেগাওয়াট। এর মধ্যে নেপাল ও ভুটান থেকেও আমদানি করা বিদ্যুৎ থাকবে। এ ছাড়া মিয়ানমার আর চীন থেকেও আমদানির চেষ্টা করা হবে।

সরকারি তথ্য মতে, বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর অংশের সংস্কার এবং আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ (বাংলাদেশ অংশ) এই দুই প্রকল্পের কাজে বাংলাদেশ ও ভারত যৌথভাবে অর্থায়ন করবে।

এই প্রকল্পের আওতায় প্রায় ৫৩ কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন, সেতু ও কালভার্ট একাধিক স্টেশন ও অবকাঠামো নির্মাণ করা হবে এবং স্থাপন করা হবে নন-ইন্টারলকড কালার লাইট সিগন্যাল ব্যবস্থা।

এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬৭৮ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকা। মোট ব্যয়ের ৫৫৫ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার টাকা ভারত সরকারের এলওসি ঋণ। বাকি ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

দ্বিতীয় প্রকল্পের আওতায় প্রায় ১০ কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন, কালভার্ট, যাত্রী প্লাটফর্ম, প্লাটফর্ম ছাউনি, শুল্ক ও ইমিগ্রেশন ভবন ও রেস্ট হাউস নির্মাণ করা হবে। এতে অনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকা। এই প্রকল্প বাস্তবায়িত হবে ভারতীয় মঞ্জুরি সহায়তায়।

Tags: প্রধানমন্ত্রীবিদ্যুৎলিড নিউজ
Previous Post

চট্টগ্রাম প্রেস ক্লাবে মাসব্যাপী মার্কেন্টাইল ব্যাংক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

Next Post

‘বিএনপির জাতীয় ঐক্যের সিদ্ধান্তে শরিকরা একমত’

Next Post

‘বিএনপির জাতীয় ঐক্যের সিদ্ধান্তে শরিকরা একমত’

ফ্রান্সের জয়ের দিন জিতল জার্মানিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT