চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিটেমাটি হারালো পতেঙ্গার লালদিয়ার ৫০০ পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 01, মার্চ 2021
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
অভিযুক্ত ব্যক্তি মাটিতে পড়ে আছেন, আশপাশে ধুলা ও নির্মাণ সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের  উচ্ছেদ অভিযানের ফলে ভিটেমাটি হারালেন পতেঙ্গার লালদিয়ার হাজার হাজার চরবাসী। তারা ৪৮ বছর ধরে সেখানে বসবাস করে আসছেন। প্রায় ৫২ একর জায়গা থেকে বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে কাঁটাতারের বেড়া দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এতে থালা-ঘটিবাটি, কেউবা শেষ সম্বলটুকু নিয়ে চোখের পানি ফেলে ছেড়েছেন নিজের ঘর। দীর্ঘদিনের আশ্রয়স্থান হারিয়ে তাদের ঠাঁই কোথায় হবে সে নিয়ে অনিশ্চয়তায় ডুবে গেছেন।

সোমবার সকালে কর্ণফুলী নদীর তীর সংলগ্ন পতেঙ্গার লালদিয়ার চরে উচ্ছেদ অভিযান শুরু করে বন্দর ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে সেখানে বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানের তোড়জোড়ের মুখে দুদিন আগে থেকেই বাসিন্দারা ভিটেমাটি ছাড়তে শুরু করেন। এরপরও যারা থেকে গিয়েছিলেন, তাদের বাড়িঘর ভেঙে সরিয়ে দেওয়া হয়।

সৌন্দর্যবতী নারী মুখের ছবি, সুন্দর চোখ ও ঠোঁটের বিশদ বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রতিবাদেও শেষ রক্ষা হলো না

নগরীর পতেঙ্গায় বিমানবাহিনীর ঘাঁটি সম্প্রসারণের জন্য ১৯৭২ সালে কয়েক হাজার স্থানীয় বাসিন্দাকে সরিয়ে লালদিয়ার চরে পুনর্বাসন করে তৎকালীন সরকার। ১৯৭৫ সালের পর বিভিন্ন আইনি জটিলতার ফাঁকে লালদিয়ার চরের ওই ‍ভূমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুকূলে বিএস জরিপে লিপিবদ্ধ করা হয়। এরপর থেকে লালদিয়ার চরের বাসিন্দাদের বেআইনি বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

২০০৫ সালের ১২ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লালদিয়ার চরে বসবাসরত প্রায় ৫০০ পরিবারকে উচ্ছেদ করে সেই ভূমি ইজারা দেয় ইনকনট্রেড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে। সেখানে ওই প্রতিষ্ঠান একটি অফডক নির্মাণ করেছে। এরপরও লালদিয়ার চরে প্রায় ৫২ একর জায়গার ওপর ২৩০০ পরিবারের ১৪ হাজার মানুষ বসবাস করে আসছিল। তাদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু হলে গত ২০ ফেব্রুয়ারি বিকেলে লালদিয়ার চরের কয়েক হাজার মানুষ মানববন্ধন করে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানান। এরপর ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন লালদিয়ার চরবাসী।

এই বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা অভিযোগ করে বলেছেন: চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটি ব্যবসায়ী সিন্ডিকেটের এই জমি তুলে দেওয়া হয়েছে। এতে লালদিয়ার চরের মানুষকে অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে।

যদিও এর মধ্যেই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এসে লালদিয়ার চর এলাকায় উচ্ছেদে তাদের অনড় অবস্থানের কথা জানান।

Tags: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
Previous Post

লিলি চৌধুরী আর নেই

Next Post

শেষ মিনিটের আগে রিয়ালকে এক পয়েন্ট দিয়েছেন ভিনিসিয়াস

Next Post
রিয়ালের ভিনিসিয়াস গোল করে উদযাপন করছেন, অন্য খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মিনিটের আগে রিয়ালকে এক পয়েন্ট দিয়েছেন ভিনিসিয়াস

আফ্রিকান নারী এনগোজি ওকনজো-আইওয়ালা বিশ্ব বাণিজ্য সংস্থার সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাণিজ্য সংস্থায় ইতিহাস গড়লেন আফ্রিকান নারী এনগোজি ওকনজো-আইওয়ালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT